আসসালামু আলাইকুম উস্তাদ। আগেই বলি, আমার কথাবার্তায় যদি আদবের খেলাফ হয় তাহলে আমায় মাফ করে দিয়েন।
বিয়ের ব্যাপারে আব্বু আর ফুফুকে বুঝাতে গিয়ে প্রচুর গালিগালাজ, অভিশাপ শুনেছি, মাইর ও খেয়েছি অনেকবার। আরও একবার চাচ্চুকে বলে শেষ চেষ্টা করতে চাই। ইনশাআল্লাহ আমার রব আমাকে হতাশ করবেন না। এই চেষ্টার পর যাই ঘটুক নিশ্চয়ই তা আমার জন্য উত্তম হবে।
কিছু জিনিস আগে বলে রাখা ভালো। আমার মা ছোটবেলায় মারা গেছেন। আমি ছোটবেলা থেকেই সরাসরি কারো সাথে কথা বলতে ভয় পাই। বাবা, চাচারা একসাথে থাকেন। ওনারা খুব রাগী। পান থেকে চুন খসলেই মারেন। চাচি, ফুফু কেউই তাদের সাথে ভয়ে কথা বলতে সাহস পান না। তাই যা বলার আমাকে মেসেজ দিয়ে বলতে হবে।
চাচ্চু কালকে আমাকে ছবি তোলার জন্য বলেছেন।আমি না করেছিলাম আমতা আমতা করে। উনি রাগে বলেছেন, আমি কি বলছি শুনছ নাই। বোরকা পরে মুখ খোলা রেখে ছবি দিবি।
এখন আমার চাচ্চুকে কি বলা উচিত মেসেজে। যাতে আদব সহিত উত্তম কথা বলে উনাদের বোঝাতে পারি।
আরও একটি কথা, যখন আব্বু আর ফুফুকে বুঝাইছি, তারা যদিও খারাপ ব্যবহার করছেন কিন্তু বুঝছেন। এরপর তারা হাফিজ, মাওলানা, ক্বারী দেখে 4টা প্রস্তাব এনেছিলেন। এদের মধ্যে দুইজন ব্যাংকে চাকরি করতেন, তাই আমি নিজেই না করে দিছি। অন্যজন 3মাস আমার পরিবারকে পিছে পিছে ঘুরিয়েছেন বিয়ে করবেন বলে, পরে ঘুরিয়ে ফিরিয়ে তিনি নিজেই না করে দিছেন। আরেকজন কোনো কারণ ছাড়াই না করে দিয়েছেন। এতে সবাই আমার উপর রেগে গেছেন। আমার পক্ষে আল্লাহ ছাড়া আর কেউ নেই।
এখন যেই পাত্রকে আমায় দেখাতে চাচ্ছেন সেই পাত্র সম্পর্কে আমায় কিছু জানাননি। শুধু বলেছেন ছেলে তাদের পরিচিত, ভালো, লন্ডনে থাকে। জাস্ট এতটুকুই বলেছেন। আর কিছু জানানোর প্রয়োজন মনে করেননি তারা।
উস্তাদ আপনি আমায় উপায় বলে দিন কিভাবে বোঝাবো আমি তাদের যে আমি অর্থ সম্পদ চাই না আমার দ্বীনদার প্রয়োজন। এর আগে ও তো বলেছিলাম কিন্তু কোনো লাভ হয় নাই।
অনলাইন ম্যাট্রিমনির কথা মামা আর আব্বুকে বলছিলাম কিন্তু তারা এইগুলো কে ভালো মনে করেননি। এই iom ব্যতীত আর আমার এমন কেউ নেই যাদের সাথে দ্বীনের ব্যাপারে কথা বলবো যে আমার পরিবারকে বোঝানোর জন্য।