আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
122 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (14 points)
edited by
আসসালামুআলাইকুম,
সেলুনের দোকানে কোন কাফের ব্যক্তি এসে যদি দাড়ি মুন্ডন করতে চায়,তখন তার দাড়ি মুন্ডন করে যে টাকা উপার্জন করা হবে,সেই টাকা কি হালাল হবে?

---------------‐----------------------‐--------

------------------------------------------------

---------------------------------------------‐--

-----------------------------------------------

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

গুনাহের কাজ যেমন নিজে করা জায়েজ নেই,অন্যকে সহযোগিতা করাও জায়েজ নেই, গুনাহের কাজে কাউকে সহযোগিতা করে ইনকামও জায়েজ নেই।

মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ

وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ [٥:٢] 

সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। {সূরা মায়িদা-২}

হাদীস শরীফে এসেছেঃ 

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ

হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}

দাড়ি মুন্ডানো, দাড়ি এক মুষ্টির কম করা নাজায়িয বিধায় সেলুনের মাধ্যমে তার সহায়তা করা ও নাজায়িয৷ এ বাবদ উপার্জনও হারাম হবে ৷
(ফাতাওয়ায়ে শামী ৪/১২৩, আশয়াতুল লুমআত ১/২১২।)

দাড়ী মুণ্ডন করা হারাম। তাই দাড়ী মুণ্ডন করার দ্বারা গোনাহের কাজে সহযোগিতা করা হয়। তাই দাড়ী মুণ্ডনকারী সেলুন মালিকদের উপার্জন মাকরূহে তানযীহী। [ফাতাওয়া কাসিমীয়া-২৪/৪২৩]

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
কাফেরদের দাড়ী মুণ্ডন করে দেয়াও জায়েজ নেই। সুতরাং এই ভিত্তিতে পারিশ্রমিক নেয়াও হারাম।
(ফাতওয়ায়ে মাহমুদিয়াহ ১৭/১২২-১২৩)

সুতরাং প্রশ্নের বিবরন মতে সেলুনে কোন কাফের ব্যক্তি এসে যদি দাড়ি মুন্ডন করতে চায়,তখন তার দাড়ি মুন্ডন করে যে টাকা উপার্জন করা হবে,সেই টাকা হালাল হবেনা।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (770,460 points)
فتاویٰ مؐحمودیہ میں ہے:

’’سوال : 8249:  زید کو غیر مسلموں کی داڑھی مونڈنی کیسی ہے ؟

جواب : وہ بھی جائز نہیں ہے ‘‘۔(فتاویٰ محمودیہ جلد 17 ،ص: 122-123 )



আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...