আসসালামু আলাইকুম শায়েখ, আমি সৌদিতে এক কোম্পানিতে ২১০০/- রিয়ালে বিগত ৭ বছর যাবত কাজ করেছি। এখন এত বছর পর এসে কোম্পানি বেতন কমিয়ে দিতে চাচ্চে আমি আর কাজ করতে চাচ্চি না, আমি কাজ না করতে চাওয়াতে আমাকে বলতেছে ২৫ হাজার রিয়াল জরিমানা দিয়ে এরপরে দেশে যাইতে, গত বছর একটা চুক্তি করে সেখানে এই ২৫ হাজার রিয়ালের কথা উল্লেখ ছিল আমি চুক্তি তখন করতে চাইনি জোর করে আমার মোবাইল নিয়ে চুক্তি করিয়ে নিছে আর সেখানে মন মত ২৫ হাজার রিয়াল জরিমানার কথা লিখেছে আর সাথে ৪০০ রিয়াল বেতনের কথা লিখেছে। শায়েখ এখন আমার এবং সাথের সবার বেতন কমিয়ে দিচ্চে এই অবস্থায় আমি এই কোম্পানির নির্ধারিত সময়ের ডিউটির পরে বাহিরে কাজ করি আর সেই কাজ করে টাকা উপার্জন করলে কি সেই টাকা হালাল হবে কিনা? যেমন আমি পাইপ ফিটিংস এর কাজ করি এখন কোন সৌদি লোক আমাকে দিয়ে আমার ডিউটির পরে কাজ করিয়ে নিতে চায় সেই কাজ করে টাকা ইনকাম কি হালাল হবে কিনা?