ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
গনভোট যা মানুষ ও রাষ্ট্র সংস্কারের জন্য হবে, সেই ভোট দেওয়া যাবে। এবং বর্তমান সময়ের আলোকে সেই ভোট প্রদান করাটা জরুরী।
নির্বাচনে যোগ্য ও আমানতদার প্রার্থীকে ভোট দেওয়া যাবে। কোনো আসনে যোগ্য প্রার্থী না থাকলে দ্বীন ও রাস্ট্রের জন্য তুলনামূলক কম ক্ষতি যার দ্বারা হবে, তাকেই ভোট দেওয়া উচিত।কাউকেই না দিলে তখন খারাপ লোক নির্বাচিত হওয়ার সম্ভাবনা থেকে যায়।
গনতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট প্রদান করার বিষয়টা যেহেতু বিতর্কিত ও মতানৈক্য পূর্ণ। সেই বিবেচনায় উপমহাদেশের কয়েকটি দারুল ইফতার ফাতাওয়া সংযুক্ত করা হল,
গনতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দেওয়ার শরয়ী বিধান সম্পর্কে দারুল উলূম দেওবন্দ (ভারত) এর ঐতিহাসিক ফাতাওয়াটি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/135965
বিঃদ্রঃ
গণতন্ত্রের যেইসব ধারা ইসলামের সাথে সাংঘর্ষিক সেগুলোকে সংশোধন করা এবং সম্ভব না হলে ইসলামী ধাচের রাস্ট্র পরিচালনার নীতিমালা প্রণয়ন করা সমস্ত মুসলমানের উপর ওয়াজিব।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
গণতান্ত্রিক পক্রিয়াতে নির্বাচন এর ডিউটি করা নাজায়েয হবে না। এবং প্রাপ্ত ভাতাও নাজায়েয হবে না। তবে কোনো নাজায়েয বা অনৈতিক কাজ করা যাবে না।