আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
171 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (1 point)
আমার বাবা অনেক কিপ্টা।যেটুক প্রয়োজন সেটুকও খরচ করেনা।একজন মেয়ের কিছু জিনিসের প্রয়োজন পড়ে।বাস ভাড়া ২০ টাকা হলে ২০ টাকাই দিবে।পথে যে বিপদ হতে পারে তাও এক্সট্রা টাকা দিবেনা।তাই মাঝে মধ্যে যেখানে টাকা রাখে সেখান থেকে ৫০/১০০ টাকা নিয়ে কিনি।এটা কি চুরি হয়?গুনাহ হবে?তাকে ১ টাকারও হিসাব দিতে হয় জন্য সবসময় চাইতেও পারিনা

1 Answer

0 votes
by (814,710 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
নিজের জরুরত পূর্ণ করার জন্য বাবার টাকা চুরি করে নিলে তখন রুখসত থাকবে। তবে জরুরত না থাকলে তখন বাবার টাকা চুরি করা জায়েয হবে না। প্রশ্নের বিবরণমতে যেহেতু জরুরত রয়েছে, তাই জরুরত পূর্ণ করা সমপরিমাণ টাকা নেয়া যাবে। বিনা জরুরতে বা জরুরতের অতিরিক্ত টাকা নেয়া জায়েয হবে না।

مأخَذُ الفَتوی
کما فی شرح المجلۃ: (لایجوز لأحد أن يتصرف في ملك الغير بلا إذنہ) ھذہ عبارۃ الدر المختار فی اواخر کتاب الغصب وعدم الجواز شامل لجمیع انواع التصرف من استعمال کرکوب ولبس ووضع جذع علی حائط ودخول دار ومرور بأرض ومن اعارۃ وایداع واجارۃ وصلح وھبۃ وبیع ورھن وھدم وبناء، وجمیع مایجریہ من العقود تملیکاً بعوض أو بغیرہ یتوقف علی اجازتہ اھ (ج 1، صـــ 362، ط: حقانیہ) واللہ اعلم


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...