আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
146 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (8 points)
অজিফা শরীফে ১২টি পরশমণির দোয়া দেওয়া আছে এগুলো পড়া কি জায়েজ?

এগুলো পড়া কি যাবে?

আমি একজনের সাথে প্রায় ২ মাস কথা বলি না।

২ দিনের দিনে তাকে খাতায় লিখে দিয়েছিলাম আচরণে কষ্ট পেলে ক্ষমা করে দিতে। তারপর কোনো রেসপন্স করেনি।

এখন আমি ওর সাথে কথা বলি না উনিও বলে না।

কারণটা ছিল,তার বেশি মাথা ব্যাথা করছে নাকি জিজ্ঞেস করাতে সে আমাকে রাগ দেখিয়ে কথা বলে চলে যায়

এখন কি আমার গুনাহ হচ্ছে?

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
بسم الله الرحمن الرحيم

কোনো মুসলিমের সাথে তিন দিনের বেশি কথা বন্ধ রাখা জায়েজ নেই।
,
হাদীস শরীফে এসেছেঃ
  
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ مَيْسَرَةَ، وَأَحْمَدُ بْنُ سَعِيدٍ السَّرْخَسِيُّ، أَنَّ أَبَا عَامِرٍ، أَخْبَرَهُم حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ هِلَالٍ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لَا يَحِلُّ لِمُؤْمِنٍ أَنْ يَهْجُرَ مُؤْمِنًا فَوْقَ ثَلَاثٍ، فَإِنْ مَرَّتْ بِهِ ثَلَاثٌ، فَلْيَلْقَهُ فَلْيُسَلِّمْ عَلَيْهِ، فَإِنْ رَدَّ عَلَيْهِ السَّلَامَ فَقَدِ اشْتَرَكَا فِي الْأَجْرِ، وَإِنْ لَمْ يَرُدَّ عَلَيْهِ فَقَدْ بَاءَ بِالْإِثْمِ

আবূ হুরাইরাহ (রাঃ) সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোনো ঈমানদারের জন্য বৈধ নয়, সে কোনো ঈমানদারের সঙ্গে তিন দিনের বেশি সম্পর্ক বিচ্ছিন্ন রাখবে। অতঃপর তিন দিন অতিবাহিত হওয়ার পর উভয়ে দেখা হলে একজন সালাম দিলে এবং দ্বিতীয় ব্যক্তি তার সালামের উত্তর দিলে উভয়ই সালামের সাওয়াব পাবে। আর দ্বিতীয়জন সালামের উত্তর না দিলে গুনাহগার হবে। ইমাম আহমাদ এর বর্ণনায় রয়েছেঃ সালামদাতা সম্পর্কচ্ছেদের গুনাহ থেকে মুক্ত হবে।
(আবু দাউদ ৪৯১২)
,
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে সে যদি গায়রে মাহরাম পুরুষ না হয়ে থাকে,সেক্ষেত্রে এভাবে তার সাথে কথা বলা বন্ধ করার দরুন উভয়ের গুনাহ হচ্ছে।

আপনার জন্য করণীয় হলো তার সাথে সাক্ষাৎ হলে কমপক্ষে সালাম প্রদান করবেন। সে উত্তর দিক বা না দিক আপনি দেখা সাক্ষাৎ হলে দু একদিন পরপর হলেও কমপক্ষে সালাম দিবেন।

★প্রশ্নে উল্লেখিত গ্রন্থে ১২টি পরশমণির দোয়া দেওয়া আছে,জানা মতে সেগুলো কুরআন হাদীসে বর্ণিত দোয়া নয়।

তদুপরি দোয়া গুলির অর্থ ভালো হলে সেগুলো পড়া জায়েজ আছে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (8 points)
edited by
উস্তাদ,এই ফাতোয়া দেখে আমি নিজেই ওকে সালাম দিয়েছি দ্বিতীয় দিন (গত বুধবার ) সালামের উত্তর দিয়েছে এরপর আর কথা হয়নি।দেখা হলেও কথা হয় না।
এখন কি আমাকে আবার সালাম দিতে হবে?
আর এটা কতদিন পর্যন্ত করতে হবে?
একটু জানালে মুনাসিব হতো।

by (770,460 points)
আপনার সামনে সরাসরি দেখা সাক্ষাৎ হলে আপনি সালাম দিবেন।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...