আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
293 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (30 points)
আসসালামু'আলাইকুম হুজুর, নিচের প্রশ্নগুলোর উত্তর দিবেন কষ্ট করে...

(১) "ইন্নি ওজ্জাহাতু..." জায়নামাজে দাঁড়িয়ে এই দোয়া পড়া কি আবশ্যক?

 অনেকে পড়ে, এটা কি ঠিক?
(২) নামাজে সূরা ফাতিহার পর যেকোনো সূরার শুধু ১ টা আয়াত পড়া যাবে?

যেমনঃ সূরা বাকারার সর্বশেষ আয়াত, সূরা নাবার সর্বশেষ আয়াত।
(৩) জামাতে ওজু ছুটে গেলে কি করবো?

যদি ওজু বানানোর সুযোগ থাকে, তাহলে এসে আবার জামাতের সাথে কেমনে শরীক হবো?
আবার সামনের কাতারে থাকলে তো, বের হওয়া সম্ভব না, তখন কী করবো?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) "ইন্নি ওজ্জাহাতু..." জায়নামাজে দাঁড়িয়ে এই দোয়া পড়া বিশুদ্ধ সনদ দ্বারা প্রমাণিত নয়। 

(২) নামাজে সূরা ফাতিহার পর যেকোনো সূরার শুধু ১ টা বড় আয়াত বা ছোট্টর পড়া যাবে। সুতরাং সূরা বাকারার সর্বশেষ আয়াত, সূরা নাবার সর্বশেষ আয়াত। নামাযে পড়া যাবে।

সুন্নত কেরাত সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/117

(৩) জামাতে ওজু ছুটে গেলে ঐ নামাযকে সময় সুযোগ থাকলে পূনর্বার অজুর করে নামাটিকে নতুনভাবে পড়ে নিবেন। 

এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/4538


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 356 views
...