আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
135 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (22 points)
আমি এই বছর দ্বীন এর সঠিক বুঝ পেয়েছি ইংশা আল্লাহ। আমার বয়স প্রায় ২০। জেনারেলের পথ ছেড়ে এখন iom এ এসেছি। অনেকদিন দ্বীন পালন করার পর বিবাহ সম্পর্কে ধারণা পেয়েছি, সম্প্রতি একটি প্রস্তাব আসায় এই প্রশ্ন করা। আমি ঠিক বুঝতে পারছিনা যে আমার এখন বিয়ের সময় হয়েছে কিনা বা আমিই কি উপযুক্ত হয়েছি কিনা, এক্ষেত্রে একজন বলেছেন সঠিক ইলম না থাকার কারণে বিয়ে দেরি করা কোনো সঙ্গত না। আমার থেকে ৩বছর বড় একজন বোন আছে প্রথমে আমার বাবা মা সেটা ভেবেছেন ছোটটাকে কিভাবে আগে দিবেন পরে ইসলাম বিয়ে নিয়ে যা বলেছে তার কারণে সেটি উপেক্ষা করেছে। বিয়ে সম্পর্কে আমার হয়তো গভীর জ্ঞান নেই টা হয়তো বিয়ে ঠিক হয়ে জানবো।
বিয়ের জন্য কি কারো অনেক ইলম দরকার, বা কি যদি ইমমেচুর থাকে তাহলে কি তার সেটার জন্য বিয়ে দেরি করা উচিত।

1 Answer

0 votes
by (814,710 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا ۚ إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا
তোমার পালনকর্তা আদেশ করেছেন যে, তাঁকে ছাড়া অন্য কারও এবাদত করো না এবং পিতা-মাতার সাথে সদ্ব-ব্যবহার কর। তাদের মধ্যে কেউ অথবা উভয়েই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়; তবে তাদেরকে ‘উহ’ শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না এবং বল তাদেরকে শিষ্ঠাচারপূর্ণ কথা।(সূরা বনি ইসরাঈল-২৩)


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
বিয়ের কোনো বয়স নেই, তবে উপযুক্ত হওয়ার পরই সংসার স্থাপন করতে হবে। আপনার বড় বোনের পূর্বে আপনার বিয়ে নাজায়েয হবে না। তবে সামাজিক শৃঙ্খলা বজায় রাখার শর্তে বড়কে প্রথমে বিয়ে দেয়া ছোটকে পরে বিয়ে দেয়ার যেই মনমানসিকতা বাবা মাযের মনের মধ্যে ঘুরপাক খায়, সেটাকে অগ্রাহ্য না করাই যুক্তিসঙ্গত। সর্বক্ষেত্রে বাবা মায়ের পরামর্শ মুতাবেক সামনে অগ্রসর হওয়ার মধ্যে প্রত্যেক সন্তানের জন্য কল্যাণ নিহিত রয়েছে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...