আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
63 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (3 points)
আমার স্বামী অতীতে আমাকে তাফবীজ তালাকের অধিকার দিয়ে রেখেছিল একদিন ঝগড়ার সময় কিন্তু আমি এটা ব্যবহার করিনি তাই কিছু সময় পর ফিরিয়ে নেন অধিকার আমিও বলি পরে যে এসব আমি ব্যবহার করবো না
স্বামীর সাথে গতকাল সকালে কথা হচ্ছিল "তুমি আমাকে লিখিত দিবা তুমি ২ মাস পর এ কাজটা করলে আমি তাফবীজ অধিকার ব্যবহার করব" তিনি বলেন  "আচ্ছা দিচ্ছি" "তবে ৩ মাস ধরো" এরপর সে আর লিখিত দেয় নি। আমারো নিয়ত ছিল শুধুমাত্র ভয় দেখানো যাতে সে কাজটা না করে, তবে করলেও আমি তাফবীজ অধিকার ব্যবহার করবো না ভবিষ্যতে।
আজকে তার সাথে কথা বলছিলাম এমনি তখন তিনি যে কাজটা না করার জন্য গতকাল বলেছিলাম সে বিষয়ে কথা হচ্ছিল তখন আমি বললাম "না এটা করো না কিন্তু এটা শর্ত দিছিলাম" । এখানে তালাক বা কোনো কিছু বলিনি সাথে সাথে ভয় পেয়ে গেলাম কারণ আমি তো শর্ত দেয়নি কালকেও দেয়নি।

আমার ২ টা উওর দেন
১. গতকাল রাতে শুধু বলেছি " আমার কথা রাখবা এই একটাই শর্ত কাজটা করবা না"। এ কথা বলার জন্য কি শর্তযুক্ত হবে? তখন মনে মনে ওয়াস ওয়াসা কাজ করছিল যে কেন শর্ত শব্দটা ব্যবহার করলাম নিয়ত আছে কিনা মনে মনে
২ । আর বর্তমানে আজকে "শর্ত দিছিলাম "বলার জন্য কি শর্ত সাপেক্ষে তালাক হবে? এবং গতকালের ঘটনার বলা কথাগুলোর জন্য কি শর্ত সাপেক্ষে তালাক হবে কিনা?
by (3 points)
উল্লেখ্য গতকালের সব কথা মেসেজে হয়েছে বিক্ষিপ্তভাবে অনেক সময় নিয়ে এবং আজকে সরাসরি কথা হয়েছে। 

1 Answer

0 votes
by (763,590 points)
بسم الله الرحمن الرحيم 

ওয়াসওয়াসা হল এমন এক মানসিক রোগ যা একজন মুসলিমকে বিভ্রান্ত করার জন্য শয়তানের পক্ষ থেকে মনে আসা  কুমন্ত্রনার ফাঁদ। এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা এখন কম নয়।  কিন্তু এই রোগ সম্পর্কে ধারনা বা ইলমে জ্ঞান না থাকার ফলে একজন সাধারন ব্যক্তি ধীরে ধীরে মানসিক রোগীতে পরিণত করতে পারে। কারণ শুরুতেই যদি এর চিকিৎসা না করা হয়, তাহলে এটি বাড়তে থাকে।

আমরা আমাদের বিগত সহস্রাধিক প্রশ্ন রিসার্চ করে দেখেছি যে ওয়াসওয়াসা আক্রান্ত ব্যক্তি বিভিন্ন মাসলা মাসায়েল বা ফতোয়ার প্রশ্নের উত্তর ঘাটাঘাটি করে আরও বেশি ওয়াসওয়াসাতে আক্রান্ত হয়ে যায়। এবং প্রশ্নের উত্তর হল একজন ওয়াসওয়াসা আক্রান্ত রোগীদের রোগ বৃদ্ধির খোরাক। এবং একটা প্রশ্ন উত্তর পাওয়ার পর একজন ওয়াসওয়াসা আক্রান্ত ব্যক্তি ক্রমাগত একই প্রশ্ন বারবার ঘুরিয়ে পেচিয়ে শতাধিকবার করতে থাকেন।  যেটা উনাকে বরং ক্রমাগত অধিকতরও খারাপের দিকে নিয়ে যেতে থাকে। 

বিষয়গুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওয়াসওয়াসা আক্রান্ত রোগীদের ক্ষেত্রে নিচের দেওয়া বাধ্যতামূলক সুস্থ হওয়ার কোর্সটি কমপ্লিট না হওয়া পর্যন্ত কোনো প্রশ্নের উত্তর দেয়া হবে না । 

এবং আমরা আশা করছি এবং আল্লাহর উপরে ভরসা রেখে বলছি যারা নিচের এই কোর্সটি করবেন ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। 

আর কোর্সের ভিতরে একটা অংশে আমাদের মুফতি সাহেবদের সাথে সরাসরি জুম মিটিংয়ের মাধ্যমে প্রশ্ন-উত্তরের ব্যবস্থা থাকবে। 

আল্লাহ আমাদের সমস্ত শারীরিক ও মানসিক রোগ থেকে হেফাজত করুন। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...