আসসালামু আলাইকুম
স্বামী আমাকে তালাকের অধিকার দিয়েছিল। পরে আমি একদিন স্বামীকে এমন কিছু বলি যা তালাক গ্রহণের কোনো বাক্য ছিল না। এরপর আমি একান্তে নিজেকে নিজে নিশ্চিত করতে বলি "এটা তালাক গ্রহণ করলাম- ধরনের বাক্য নয়" - এইখানে এই বাক্যে আমি "তালাক গ্রহণ করলাম" কথাটি বলেছি , আবার AI এর কাছে এ বিষয়ে প্রশ্ন করতে ঘটনার বর্ণনা দিতে গিয়েও "আমি তালাক গ্রহণ করলাম" বাক্যটি লিখে প্রশ্ন করেছিলাম, এখনো এই বাক্য ব্যবহার করে আপনার কাছেও প্রশ্ন করছি কিন্তু বাস্তবে আমার তালাক গ্রহণ করার কোনো নিয়ত নাই এবং ছিলো না
এমন অবস্থায় তালাক গ্রহণের উদ্দেশ্য ছাড়া কেবল ঘটনার বর্ণনা বা প্রশ্ন করার জন্য "আমি তালাক গ্রহণ করলাম" লিখলে বা মুখে উচ্চারণ করলে কি স্ত্রীর তালাক গ্রহণ করা হয় বা তালাক হয়?