আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
51 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (4 points)
শ্রদ্ধেয় মুফতি সাহেব, শরীয়তের একটি মাসআলা জানার জন্য আপনার শরণাপন্ন হয়েছি।
তালাক-এ-রাজয়ি (প্রত্যাবর্তনযোগ্য তালাক)-এর ক্ষেত্রে স্বামী যদি ইদ্দত চলাকালীন সময়ে স্ত্রীকে বলে, "আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে ফিরিয়ে নিলাম"  কিন্তু যদি  এই কথা  কোনো নিয়ত  ছাড়া  বলে , তবে কি সেই ক্ষেত্রে 'রুজু' সহিহ হয়ে যাবে?
এক্ষেত্রে আমার সুনির্দিষ্ট প্রশ্নগুলো হলো:
১. "আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে ফিরিয়ে নিলাম"—এই বাক্যটি কি রুজু হওয়ার ক্ষেত্রে একটি 'সারিহ' (Sarih) বা সুস্পষ্ট বাক্য ?
২. এই বাক্য ব্যবহারের ক্ষেত্রে কি অন্তরের নিয়ত থাকা জরুরি, নাকি শুধু মৌখিক শব্দ উচ্চারণ করলেই রুজু কার্যকর হয়ে যাবে?
দয়া করে শরীয়তের আলোকে বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
জাযাকাল্লাহু খাইরান।

1 Answer

0 votes
by (762,960 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

হাদীস শরীফে এসেছেঃ- 

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” ثَلَاثٌ جِدُّهُنَّ جِدٌّ وَهَزْلُهُنَّ جِدٌّ: الطَّلَاقُ، وَالنِّكَاحُ، وَالرَّجْعَةُ “

হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন, তিনি বিষয় এমন যে, ইচ্ছেকৃত করলে ইচ্ছেকৃত এবং ঠাট্টা করে করলেও ইচ্ছেকৃত বলে ধর্তব্য হয়। তা হল, তালাক, বিবাহ এবং তালাকে রেজয়ীপ্রাপ্তা স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসা। {সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২০৩৯, সুনানে আবু দাউদ, হাদীস নং-২১৯৪}

স্বামী যদি স্ত্রীকে তালাকে রজয়ী প্রদান করে, সেক্ষেত্রে ইদ্দতের মধ্যেই স্ত্রীকে ফিরিয়ে নিতে চাইলে মৌখিক ভাবে ফিরিয়ে নিলাম বললেই হবে,অথবা তার সাথে স্বামী সুলভ দৈহিক আচরণ করলেও হবে।

আর যদি ইদ্দতকাল অতিবাহিত হওয়ার পর ফিরিয়ে নিতে চায়,সেক্ষেত্রে নতুন করে বিবাহ পড়িয়ে নিতে হবে। 

রজ'আত সংক্রান্ত বিস্তারিত জানুনঃ- 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
(০১)
উক্ত বাক্যটি রুজু হওয়ার ক্ষেত্রে একটি 'সারিহ' (Sarih) বা সুস্পষ্ট বাক্য। 

(০২) 
এই বাক্য ব্যবহারের ক্ষেত্রে অন্তরের নিয়ত থাকা জরুরি নয়, ইদ্দতকাল অতিবাহিত হওয়ার আগে স্ত্রীকে উদ্দেশ্য করে শুধু মৌখিক ভাবে উক্ত শব্দ উচ্চারণ করলেই রুজু কার্যকর হয়ে যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...