আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
58 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (2 points)
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।


আমার একটা প্রশ্ন ছিল শাইখ।আমি দুআ করি,"আমি সহ সব অবিবাহিত মুসলিম বোনদের উত্তম বিয়ের ব্যবস্থা করে দেন/ দুনিয়ার সব মুমিনদের আপনি উত্তম রিযিক দেন/সব মুসলিমদের ভালো রাখেন,সবার সব নেক দুআ আপনি কবুল করে নেন।"

এই দুআ আমি দুই নিয়তে করি-

১) সত্যি যেন সব মুসলিম অবিবাহিত বোনদের উত্তম জায়গায় বিয়ের ব্যবস্থা হয়/দুনিয়ার সব মুসলিমরা যেন ভালো থাকে/সবার সব নেক দুআ যেন কবুল হয়।

২)আর সবার জন্য দুআ করলে এক‌ই দুআ ফেরেশতারা আমার জন্য করবে।

১ নাম্বার নিয়তে দুআ করতে গেলে মনে হয় আসলেই কি আমার দুআর বরকতে সব মুসলিম অবিবাহিত বোনদের বিয়ের ব্যবস্থা হয়ে যাবে? দুনিয়ার সব মুসলিমরা ভালো থাকবে?সবার সব নেক দুআ কবুল হবে?সবাই তো আর ভালো থাকবে না। তাহলে কেন আমি সবার জন্য দুআ করবো? দুআ তো দৃঢ় বিশ্বাস নিয়ে করতে হয়।নির্দিষ্ট করে"অমুক" বোনের বিয়ের ব্যবস্থা করে দেন" এটা দৃঢ় বিশ্বাস নিয়ে করতে পারি। কিন্তু সবাই" শব্দটা আনলে ঐ দুআ আমি আর দৃঢ় বিশ্বাস নিয়ে করতে পারি না। তাহলে কি সবার জন্য দুআ করলে ফেরেশতারা আমার জন্য দুআ করবে শুধু সেই নিয়তে দুআ করবো?

1 Answer

0 votes
by (764,700 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

দোয়া কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হলোঃ- 
দোয়াতে মনোযোগ থাকা জরুরী । দোয়াকালে দোয়াকারীর মনোযোগ থাকবে এবং যাঁর কাছে প্রার্থনা করা হচ্ছে তাঁর মহত্ত্ব ও বড়ত্ব অন্তরে জাগ্রত রাখবে। 

হাদীস শরীফে এসেছেঃ 

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُعَاوِيَةَ الْجُمَحِيُّ، - وَهُوَ رَجُلٌ صَالِحٌ حَدَّثَنَا صَالِحٌ الْمُرِّيُّ، عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " ادْعُوا اللَّهَ وَأَنْتُمْ مُوقِنُونَ بِالإِجَابَةِ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ لاَ يَسْتَجِيبُ دُعَاءً مِنْ قَلْبٍ غَافِلٍ لاَهٍ "

আবূ হুরাইরাহ (রাযিঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে আল্লাহ তা'আলার কাছে দুআ কর। তোমরা জেনে রাখ যে, আল্লাহ তা'আলা নিশ্চয় অমনোযোগী ও অসাড় মনের দুআ কবুল করেন না।
(তিরমিজি ৩৩৭৯)

আল্লাহর প্রতি ভাল ধারণা নিয়ে দোয়া করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “আল্লাহ তাআলা বলেন, ‘আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি তেমন।”[সহিহ বুখারী (৭৪০৫) ও সহিহ মুসলিম (৪৬৭৫)] 

আবু হুরায়রা (রাঃ) এর হাদিসে এসেছে, “তোমরা দোয়া কবুল হওয়ার দৃঢ় বিশ্বাস (একীন) নিয়ে আল্লাহর কাছে দোয়া কর।”[সুনানে তিরমিযি, সহিহুল জামে গ্রন্থ (২৪৫)]

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন, 
আপনি যদি সকল মুসলিমদের জন্য এভাবে দোয়া করেন এক্ষেত্রে দোষের কোনো কিছু নেই। 

ফেরেশতারা আপনার জন্য দোয়া করবেন, এই নিয়তে আপনি এভাবে দোয়া করতে পারেন।

আরো জানুনঃ- 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...