আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
84 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (9 points)
আসসালামুয়ালাইকুম।আমি ট্রাভেল এজেন্সিতে জব করি ,মার্কেটার হিসেবে।ফেইসবুক এড দিলাম অফিসের পেইজে ।অনেক লিড এবং পটেন্সশিয়াল কাস্টমার আসল।কিছু কাস্টমার এলো।ধরেন একটা সিনারিও। কেউ এসে বলল উনাদের ২ জন উমরাহ তে যাবে।সামনের মাসে প্যাকেজ আছে কিনা?এখন আমাদের এজেন্সিতে সামনের মাসের সেই সময়ে প্যাকেজ নেই।

এখন আমার ব্যক্তিগত ভাবে এক ভাইয়ে্র সেই সময়ে প্যাকেজ আছে।তাই উনাদের বললাম।আমার ব্যক্তিগত এক ভ্যাই পরিচিত আছে উনার প্যাকেজ আছে আগামী মাসে। এখন কাজ যদি অই ভাইকে রেফার করে দেই।সেই ভ্যাই হয়ত আমাকে ১০ হাজার টাকা দিবে কমিশন হিসেবে।টাকা টা কি আমার জন্য হালাল হবে?


এরকম ইনকাম ধরেন আমাদের অফিস এ সার্ভিস নেই।কিন্তু ব্যক্তিগত তাদের যদি সার্ভিস টা দিয়ে দেই।বলেও দেই আমাদের অফিসে এই সার্ভিস টা নেই।আমি ব্যক্তিগত ভাবে বিষয় টা দেখতে পারি।এখন ইনকাম কি হালাল হবে?

1 Answer

0 votes
by (764,700 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

ইমাম মালিক রহঃ থেকে বর্ণিত রয়েছে,
ﻭﺳﺌﻞ ﺍﻹﻣﺎﻡ ﻣﺎﻟﻚ ﺭﺣﻤﻪ ﺍﻟﻠﻪ ﻋﻦ ﺃﺟﺮ ﺍﻟﺴﻤﺴﺎﺭ ﻓﻘﺎﻝ : ﻻ ﺑﺄﺱ ﺑﺬﻟﻚ 
ইমাম মালিক রাহ কে দালালী ব্যবসা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এতে কোনো সমস্যা নেই।(আল-মুদাওয়ানাতুল কুবরাঃ৩/৪৬৬)

ইমাম বোখারী রাহ বলেনঃ
" ﺑَﺎﺏ ﺃَﺟْﺮِ ﺍﻟﺴَّﻤْﺴَﺮَﺓِ . ﻭَﻟَﻢْ ﻳَﺮَ ﺍﺑْﻦُ ﺳِﻴﺮِﻳﻦَ ﻭَﻋَﻄَﺎﺀٌ ﻭَﺇِﺑْﺮَﺍﻫِﻴﻢُ ﻭَﺍﻟْﺤَﺴَﻦُ ﺑِﺄَﺟْﺮِ ﺍﻟﺴِّﻤْﺴَﺎﺭِ ﺑَﺄْﺳًﺎ .ﻭَﻗَﺎﻝَ ﺍﺑْﻦُ ﻋَﺒَّﺎﺱٍ : ﻻ ﺑَﺄْﺱَ ﺃَﻥْ ﻳَﻘُﻮﻝَ : ﺑِﻊْ ﻫَﺬَﺍ ﺍﻟﺜَّﻮْﺏَ ﻓَﻤَﺎ ﺯَﺍﺩَ ﻋَﻠَﻰ ﻛَﺬَﺍ ﻭَﻛَﺬَﺍ ﻓَﻬُﻮَ ﻟَﻚَ .
ﻭَﻗَﺎﻝَ ﺍﺑْﻦُ ﺳِﻴﺮِﻳﻦَ : ﺇِﺫَﺍ ﻗَﺎﻝَ ﺑِﻌْﻪُ ﺑِﻜَﺬَﺍ ﻓَﻤَﺎ ﻛَﺎﻥَ ﻣِﻦْ ﺭِﺑْﺢٍ ﻓَﻬُﻮَ ﻟَﻚَ ، ﺃَﻭْ ﺑَﻴْﻨِﻲ ﻭَﺑَﻴْﻨَﻚَ ﻓَﻠَﺎ ﺑَﺄْﺱَ ﺑِﻪِ .ﻭَﻗَﺎﻝَ ﺍﻟﻨَّﺒِﻲُّ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ : ( ﺍﻟْﻤُﺴْﻠِﻤُﻮﻥَ ﻋِﻨْﺪَ ﺷُﺮُﻭﻃِﻬِﻢ)
তরজমাঃইবনে সিরীন, আত্বা,ইবরাহিম,হাসান, রাহ এর মত যুগশ্রেষ্ট ইমামগণ দালালী ব্যবসায় শরয়ী কোনো সমস্যা মনে করেন না।ইবনে আব্বাস রাহ,বলেনঃকোনো অসুবিধা নেই এরকম কোনো চুক্তিতে যে, কেউ কাউকে বলল,তুমি এই মাল এত টাকায় বিক্রি কর,এর(পুর্ব নির্ধারিত মূল্যর) চেয়ে বেশী যা লাভ হবে তা তোমার।ইবনে সিরীন রাহ বলেনঃযখন কেউ কাউকে বললঃতুমি এই মাল এত টাকায় বিক্রি কর, যা লাভ হবে অথবা এর চেয়ে বেশী যা লাভ হবে, তা তোমার অথবা তা আমার এবং তোমার মধ্যে বন্টিত হবে।এরকম চুক্তিতে কোনো সমস্যা নেই।নবী কারীম সাঃ বলেনঃ-মুসলমানগন তাদের  কৃতচুক্তির আওতাধীন।অর্থাৎ শরীয়ত বিরোধী চুক্তি না হলে তা অবশ্যই পূরণীয় এবং পূরণ করতে হবে,এবং দালালীও একটি চুক্তি বিধায় তা বৈধ ও পূরণীয় ।(সহীহ বোখারী-৩/৯২, হাদীস নং ২২৭৪ এর শিরোনাম) বিস্তারিত জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/44

অন্যায়ভাবে কাজ করে দিয়ে কমিশন করা গ্রহণ করা জায়েয হবে না। তবে বৈধ ভাবে কেউ কোনো কাজ না করে দিয়ে কমিশন গ্রহণ করা নাজায়েয হবে না। 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
প্রশ্নে উল্লেখিত ছুরতে তারা যে আপনাকে ১০ হাজার টাকা কমিশন দিবে,এটি যদি পূর্ব হতেই আপনার সাথে তাদের নির্ধারিত হয়, তাহলে উক্ত কমিশন গ্রহণ করাতে সমস্যা নেই


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (9 points)
এই ক্লায়েন্ট তো অফিসের এড এর মাধ্যমে এসেছে,কিন্তু আমাদের অফিসে আগামী মাসের প্যাকেজ নেই যেই সময়ে ক্লায়েন্ট চাচ্ছে।
এখন আমার পরিচিত ভ্যাই আছে যিনি এই সময়ে উমরাহ গ্রুপ আছে উনার ।এখন আমি ভাবলাম আমাদের অফিস থেকে তো এই সার্ভিস দিতে পারছি না।আমি 

ক্লায়েন্ট কে বললাম ভ্যাই আমার এক পরিচিত ভ্যাই আছে আপনি উনার মাধ্যমে যেতে পারেন ।এখন আমি ভাইয়ের সাথে কথা বললাম যে ভাইয়া এই ক্লায়েন্ট এর জন্য ১০০০০ টাকা দিবে বলল ২ জনের জন্য আরকি।

এখন আমার এই টাকা কি হাল্লাল হবে?আমার দুশ্চিন্তার কারন ক্লায়েন্ট অফিসের থ্রো তে এসেছিল।এজন্য।।একটূ রিপ্লেই দিবেন শায়েখ।
by (764,700 points)

আপনাকে যে টাকা দিবে, সেটা যদি আগেই আপনি সেই এজেন্সির সাথে কথা বলে নির্দিষ্ট করে নিতে পারেন, তাহলে এটি আপনার জন্য হালাল হবে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...