ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
https://www.ifatwa.info/132047 নং ফাতাওয়ায় আমরা বলেছিলাম যে,
অন্যর মাল তার অন্তরের সন্তুষ্টি ব্যতীত কারো জন্য হালাল হয় না। হযরত ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত,
عن ابن عباس قال;قال رسول اللّٰه صلى اللّٰه عليه و سلم ﻻ ﻳﺤﻞ ﻣﺎﻝ ﺍﻣﺮﺉ ﻣﺴﻠﻢ ﺇﻻ ﺑﻄﻴﺐ ﻧﻔﺲ ﻣﻨﻪ "
নবী কারীম সাঃ বলেনঃ"কোন মুসলমানের জন্য অন্য কোনো মুসলমানের মাল তার অন্তরের সন্তুষ্টি ব্যতীত হালাল হবে না। (তালখিসুল হাবীর-১২৪৯)আরো জানুন- https://www.ifatwa.info/3747 (শেষ)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কারো মাল তার অনুমতি ব্যতিত অন্যর জন্য নাজায়েয ও হারাম। আপনার বিবরণমতে যদি বিষয়টা এমনই হয়, তাহলে আপনি আপনার স্বামীকে বলবেন, বিষয়টা নিয়ে একটু চিন্তাফিকির করতে। আপনার ভরণপোষণ আপনার স্বামীর উপর ওয়াজিব। তার যদি কোনো প্রকার ইনকাম না থাকে, এবং এইভাবে খাবার গ্রহণ করতে আপনাকে বলে, তাহলে আপনার জন্য খাবার গ্রহণ এবং জরুরত পূর্ণ করণ যদিও জায়েয তথাপি আপনার স্বামীকে জবাবদিহিতার কাঠগড়ায় দাড় হতে হবে। আপনার স্বামী তার মাতা এবং পিতাকে একত্র করে বিষয়টা নিয়ে আলোচনা করতে বলবেন। স্বামীর মাতার যদি মৌনসম্মতি থাকে, তাহলে তো আর কোনো সমস্যাই নেই। আশা রাখি সন্তান ও তার পরিবারের ক্ষেত্রে মাতাপিতার সদয় দৃষ্টি থাকে, তাই তারা এ বিষয়ে নমনীয় থাকবে, এবং তাদের মৌনসম্মতি থাকবে।