আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
121 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (15 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।  দ্বীনের বুঝপর পর থেকে হারাম থেকে দূরে,বিবাহর জন্য আল্লহর কাছে দোয়া করতাম।আমি কোনদিন কার সাথে তথাকথিত রিলেশনে জড়াই নি আল্লহ মাফ করুন। কিন্তু ছোট বেলায় তখনো বালেগা হয়নি তখন থেকে একজনকে পছন্দ করতাম।তখন আমার হালাল হারামের জ্ঞান ছিল না।এখন আমার বয়স ২০ বছর হবে।আর আমি একজন মেয়ে।আমার পরিবার আমাকে এখন বিয়ে দিতেও সিরিয়াস না।আর যেহেতু আমি মেয়ে আমি বুঝতে পেরেছি উম্মাহর জন্য বীর সিংহের মা হওয়ার জন্য আমাকে কম বয়সে বিয়ে করা উত্তম অবশ্য ই আল্লহর সময়ই উত্তম সময়।তাই আমি দ্বীন প্র্যাক্টিস শুরু করেছিলাম ২ বছর আগে তখন থেকে চাইছিলাম দ্বীনদার কাউকে বিয়ে করা।কিন্তু আমার ফ্যামিলি দ্বীন নিয়ে সচেতন না।এখন আমার এই ব্যাপারে কীভাবে বাসায় বলা উচিত আমার করনীয় কী।আর আমার মূল প্রশ্ন আমার সেই ছোট বেলার সেই নন মাহরামের প্রতি যদি অন্তরে কিছু থেকে থাকে এইক্ষেত্রে আমার করনীয় কী।সেই ছেলেটা দ্বীন পালন করে না।কিন্তু আমাকে এসে অনলাইনে বুঝায় আমাকে বিয়ে করতে চায়। আমি অনলাইন অফলাইন সব জায়গায় স্ট্রিক্টলী নন মাহরাম মাহরাম মেইনটেইন করি।সেই ছেলে আমাকে এনোনিমাস হয়ে বুঝাইছে আর আমি বুঝতে পারছিলাম।এখন এই ব্যাপারটা আমাকে অনেক পীড়াও দিচ্ছে। আমার ভয় হচ্ছে। আমি তাকে বিয়ে করতে চাইলেও সে দ্বীনদার না।এটা ভেবেও আর সাহস হয় না।আবার আমি কোন দ্বীনদারকে বিয়ে করবো বায়োডাটা দেখবো এখানেও ভীতি কাজ করে। আমি যদি কাউকে ঠকাই। আমি যেমন চাই কেউ আমাকে একমনে ভালোবাসুক।আরেকটা সত্যি কথা আমি ছোটবেলার সেই ছেলেকে আল্লাহর কাছে জান্নাতে চাই এতে আমার করনীয় কী হতে আমাকে বলে সাহায্য করুন।

1 Answer

0 votes
by (813,960 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাযি-থেকে বর্ণিত তিনি বলেন- 
ﻋَﻦْ ﻋَﺒْﺪِ اﻟﻠَّﻪِ ﺑْﻦِ ﻋَﻤْﺮٍﻭ ﺭَﺿِﻲَ اﻟﻠَّﻪُ ﻋَﻨْﻬُﻤَﺎ ﻗَﺎﻝَ: ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ اﻟﻠَّﻪِ - ﺻَﻠَّﻰ اﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ -( «ﻛَﺘَﺐَ اﻟﻠَّﻪُ ﻣَﻘَﺎﺩِﻳﺮَ اﻟْﺨَﻼَﺋِﻖِ ﻗَﺒْﻞَ ﺃَﻥْ ﻳَﺨْﻠُﻖَ اﻟﺴَّﻤَﺎﻭَاﺕِ ﻭَاﻷَْﺭْﺽَ ﺑِﺨَﻤْﺴِﻴﻦَ ﺃَﻟْﻒَ ﺳَﻨَﺔٍ)ﺭَﻭَاﻩُ ﻣُﺴْﻠِﻢٌ.
আল্লাহ তা‘আলা প্রত্যেক মানুষের তাক্বদীর লিপিবদ্ধ করেছেন আসমান-যমীন সৃষ্টির ৫০ হাজার বছর পূর্বে এবং তিনি যার ভাগ্যে যা লিপিবদ্ধ করেছেন তাই ঘটবে।(ছহীহ মুসলিম, মিশকাত হাদীস নং/৭৯)। 
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/58

সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি দ্বীনদার পাত্রের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন। আল্লাহকে ডাকুন। তাহাজ্জুদ নামায পড়ে আল্লাহর কাছে কল্যাণ চেয়ে চেয়ে দু'আ করুন। যাকে পছন্দ করতেন, তার সম্পর্কে যদি আপনার বিশ্বাস থাকে যে,আপনার পরিবার সম্মত হবে।তাহলে তাকে দ্বীনের পথে আসতে বলুন। যদি সে দ্বীনের পথে না আসে বা আপনার পরিবার সম্মত হবে না বলে আপনার মনে হয়, তাহলে তার চিন্তা পরিহার করুন। আল্লাহ আপনার কল্যাণ করুক। আমীন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...