১.পরীক্ষায় আমরা মাঝে মাঝে দেখা-দেখি (নকল) করি। এরপর পরীক্ষার জন্য দোয়া করা, পরীক্ষা দিয়ে “আলহামদুলিল্লাহ ভালো হয়েছে” বলা, রেজাল্ট পাওয়ার পর “আলহামদুলিল্লাহ” বলা, বা “ইনশাআল্লাহ ফলাফল ভালো হবে” বলা—
এগুলো কি কুফর হবে?
২. আমার স্ত্রী একদিন আমার পরীক্ষা শেষে জিজ্ঞেস করলো, “কেমন হলো?” আমি বললাম, “যেখানে পারিনি সেখানে কিছু দেখে লিখেছি, বাকি নিজে লিখেছি।” তখন সে “আলহামদুলিল্লাহ” বললো এবং বললো যে সে দোয়া করেছিল, তাই দোয়া কবুল হয়েছে এবং আমার পরীক্ষা ভালো হয়েছে। এতে কি তার কুফর হবে?
৩. আমার স্ত্রী জানে যে আমি কিছুটা দেখে দেখে (নকল করে) লিখি, যা আমি নিজেও জানি যে এটি অন্যায়/হারাম কাজ। এরপরও যদি আমার পরীক্ষা ভালো হয় বা রেজাল্ট ভালো আসে, সে “আলহামদুলিল্লাহ” বলে এবং “ইনশাআল্লাহ ভালো রেজাল্ট হবে” বলে। এতে কি তার কুফর হবে?