আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
125 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (2 points)
আসসালামু আলাইকুম হুজুর আমি একটা ছেলে কে পছন্দ করি ছেলে টা আমার বয়সী 21  বছর আমার বাসায় যখন জানতে পারে আমার আব্বু ছাড়া আমার মা আন্টিরা তখন তারা ছেলের সাথে কথা বলে এবং বলে যে ঐভাবে বিয়ের আগে ছেলে মেয়ের মেলামেশা গুনাহ তুমি তোমার পরিবার নিয়ে আসো বিয়ে করে নিয়ে যাও তারপর ছেলে টা কিছু মাস এর সময় নেয় এর মাঝে আমার পরিচিত মানুষ দের দিয়েই ছেলের ব্যাপারে ছেলের পরিবার সম্পর্কে খোঁজ নেয় সব কিছু ঠিক ঠাক পায় ছেলে নামাজী কোনো ধরনের নেশা করে না ছেলে নিজের পরিশ্রম এ প্রতি মাসে হালাল ভাবে 20 হাজার এর মত টাকা ইনকাম করে নিজে ব্যবসা করছে পরিবার ভালো কোনো খারাপ কথা শুনে নাই মানুষ এর কাছে তবে ছেলের পরিবার আর্থিক ভাবে আমদের থেকে একটু দুর্বল এতটুকুই তারপর সময় মতো ওই ছেলে তার মা বাবা কে নিয়ে আসে তার মা বাবা আমাদের বাসায় আসে সবাইকে সম্মান দিয়ে খুব ভালো ভাবে কথা বার্তা বলে আর তারা জানায় যে তারা আমাকে তাদের ছেলের বউ করে নিবে কিন্তু যেহেতু ছেলের বড় ভাই এর বিয়ে হয় নি এই জন্য 6 মাস এর সময় চায় তারা বলছে যে যদি আমাদের বড় ছেলের বউ আমরা 1 মাস এর মধ্যে পেয়ে যায় তাহলে দুই বউ কে এক সাথেই উঠাবো বাসায় ছেলের বাবা মা ভালো ভাবে কথা বললে ও আমার বাবা তাদের কথার মাঝে ওর বাবা মা কে আর আমাকেও ছোট করে বেশ কিছু কথা বলছে সবার সামনে তাও ছেলের বাবা মা রাগ করে নাই খারাপ কিছু বলে নাই কিন্তু এখন আমার বাবা বলতেসে ছেলের টাকা কম বিয়ের পর ও কি আমি মেয়েকে চালাবো আবার বলতেসে  যে এই জায়গায় আমি মেয়ে বিয়ে দিব কিন্তু ছেলের মা বাবা আইসা ওরে নিয়ে যাইতে বলো ওরে আমি বাসায় রাখবো না ওরে আমি তেজ্জ করে দিব সম্পর্ক রাখবো না আর বিয়ের পর এগুলা বলতেসে কিন্তু আমার বাবা এইটা দেখে না যে ছেলে দীনদার নামাজ পড়ে হালাল ইনকাম করে কোনো খারাপ কিছু তে নাই শুধু মাত্র টাকা পয়সা একটু কম দেখে এরকম করতেসে আমার আর ওর পড়াশুনা ও প্রায় সমান সমান ও HSC দেওয়ার পর আর ভর্তি হয়নি কিন্তু আমি ভর্তি হইচি ওর এখন আমার বাবা কোনো ভাবে এ মানতেচে না কিন্তু আমি যেহেতু পছন্দ করি পাশাপাশি ছেলে দীনদার আর হালাল ভাবে ইনকাম করে এইটা দেখে বিয়ে করতে চাইতাছি এখন আমার কি করা উচিত হুজুর আর একটা কথা হুজুর আমার বাবা নামাজ অত টা পরে না আর আমার বাবার ইনকাম সোর্স ও হালাল না হুজুর এখন আমার কি করা উচিত প্লিজ জানাবেন

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন,
وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا ۚ إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا
তোমার পালনকর্তা আদেশ করেছেন যে, তাঁকে ছাড়া অন্য কারও এবাদত করো না এবং পিতা-মাতার সাথে সদ্ব-ব্যবহার কর। তাদের মধ্যে কেউ অথবা উভয়েই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়; তবে তাদেরকে ‘উহ’ শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না এবং বল তাদেরকে শিষ্ঠাচারপূর্ণ কথা।(সূরা বনি ইসরাঈল-২৩)


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মাতাপিতার সন্তুষ্টি সন্তানের কল্যাণ ও কামিয়াবির জন্য অতীব জরুরী। সুতরাং মাতাপিতার সন্তুষ্টির বাহিরে গিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ সন্তানের জন্য কখনই কাম্য হতে পারে না। কাজেই আপনারা মাতাপিতার পরামর্শ মুতাবেক সামনে অগ্রসর হবেন। লুকিয়ে বিয়ে করা গোপন যিনাহের অন্তর্ভুক্ত। সুতরাং লুকিয়ে বিয়ে করা থেকে দূরে থাকাই উচিত। আল্লাহ তাওফি়ক দান করুক।আমীন। মাতাপিতা পরবর্তীতে বিয়ের পরামর্শ দিলে, এখনই হারাম সম্পর্ক ও যোগাযোগ পরিত্যাগ করতে হবে। মনে রাখবেন, মাতাপিতাই একমাত্র সর্বশেষ ব্যক্তি যারা নিঃস্বার্থ ভাবে আপনাকে ভালবাসে। বিয়ের ক্ষেত্রে পাত্রর দ্বীনদারিতা এবং হালাল ইনকাম অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সুতরাং এ সম্পর্কে মাতাপিতাকে যথাসাধ্য বুঝানোর চেষ্টা করবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...