আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
409 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (1 point)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহু শায়েখ,
আমার প্রশ্নগুলো নিম্নে দেওয়া হলো:

১.রুপার বর্তমান বাজার মূল্য অনুযায়ী সর্বনিম্ন মহরানা কত টাকা যদি একটু হিসাব করে বলে দিতেন অনেক উপকার হত (একেক জায়গায় একেক রকম দেওয়া তার জন্য কনফিউজড)

২.বিয়ের পাকা কথা চলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ চায় তো খুব শীঘ্রই বিয়ে সম্পন্ন হবে, বিয়ে মসজিদে হবে, মেয়ের পক্ষ থেকে বিয়ে সম্পন্ন করার জন্য পাত্রীর বাবা থাকবে, পাত্র বিয়ে করে এখন রেখে দেবে, পাত্রের রিজিকে বারাকাহ আসলে ইনশাআল্লাহ পরে উঠায় নিবে, কথা হলো যেহেতু বিয়ের দিন স্বামী রাত্রিযাপন করবে না সেক্ষেত্রে স্বামীর হক আদায় নিয়ে কোন শঙ্কা নেই, এখন যদি বিয়ের দিন হায়েজ হয়ে যায় বিয়ে কি সম্পূর্ণ করা জায়েজ হবে কিনা, ইসলাম কি বলে!
(হাদিস মতে বিয়ের দিন কি কোন বিশেষ আমল আছে, হায়েজ হয়ে গেলে তো সেই আমল করতে পারবেনা, এতে বিয়েতে কি বরকত, সওয়াব কম পাবে)

৩.বিয়েতে যে রেজিস্ট্রেশন করা হয় সেটা কি বিয়ের দিন বিয়ে সম্পন্ন হওয়ার জন্য জরুরী নাকি ইসলামী শরীয়ত মত বিয়ে হয়ে গেলেই হবে।
(পরবর্তীতে কোন এক সময় বিয়ের রেজিস্ট্রি করে নিলো)

জাযাকাল্লাহু খইরন ফিদ্দুনিয়া ওয়াল আখিরহ, আপনার মূল্যবান সময়ের জন্য।

1 Answer

0 votes
by (814,710 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(ثُمَّ الْأَصْلُ) فِي التَّسْمِيَةِ أَنَّهَا إنْ صَحَّتْ وَتَقَرَّرَتْ يَجِبُ الْمُسَمَّى ثُمَّ يُنْظَرُ إنْ كَانَ الْمُسَمَّى عَشَرَةً فَصَاعِدًا؛ فَلَيْسَ لَهَا إلَّا ذَلِكَ، وَإِنْ كَانَ دُونَ الْعَشَرَةِ يُكْمِلُ عَشَرَةً عِنْدَ أَصْحَابِنَا الثَّلَاثَةِ وَإِذَا فَسَدَتْ التَّسْمِيَةُ أَوْ تَزَلْزَلَتْ يَجِبُ مَهْرُ الْمِثْلِ
মহরের মধ্যে মূল বিষয় হল,যদি তা সু-নির্দিষ্ট থাকে এবং কার্যকরী করা বিশুদ্ধ হয়(তথা হারাম কোনো জিনিষ না হয়)তাহলে সেটাই হুবহু কার্যকরী হবে।যদি দশ দিরহামের বেশী হয়,তাহলে হুবহু সেটাই কার্যকরী হবে।আর দশ দিরহামের কম হয়,দশ দিরহাম পর্যন্ত বাড়ানো হবে।হানাফি বড় তিন ইমামের মতে।আর যদি উল্লেখকৃত মহর শরীয়তের দৃষ্টিতে ফাসিদ বলে গণ্য হয়,অথবা অস্পষ্ট ও বাতিল বলে গণ্য হয়,তাহলে মহরে মিছিল ওয়াজিব হবে।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৩০৩)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/5929
j
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)
২২ ক্যরেট রুপা  মূল্য হল,১৫১৬ টাকা।সেই হিসাবে ১৩১ ভড়ি রুপার মূল্য ১,৯৮,৫৯৳ টাকা।
সুতরাং  মহরে ফাতেমির বর্তমান পরিমাণ হল,১,৯৮,৫৯৳।

(২)
হায়েয অবস্থায় সহবাস নিষিদ্ধ। তবে বিয়ে করা নিষিদ্ধ নয়। হায়েয অবস্থায় বিয়ে করা শুদ্ধ।

(৩)
বিয়ে শুদ্ধ হওয়ার জন্য রেজিষ্টেশন শর্ত নয়।রেজিস্টারি ব্যতিতও বিয়ে হয়ে যায়।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
উত্তর দেয়া হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...