আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
89 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (14 points)
১. অনেকে নতুন চাকরিতে ভাল সুযোগ-সুবিধা পাওয়ার জন্য আগের চাকরির অভিজ্ঞতা ও বেতন বাড়িয়ে বলে। এভাবে যদি সে নতুন চাকরিতে সুযোগ পায়, তাহলে চাকরি  ও বেতন কি হালাল হবে? বাড়িয়ে না বললেও সুযোগ সুবিধা দিতে চায় না

২. সুন্নত,নফল, তারাবী, ঈদের নামাজ ও বিতরের নামাজের ক্ষেত্রে অন্তরে কি নিয়ত করবো?

৩. গতকাল আমার একটি কোম্পানিতে ইন্টারভিউ ছিলো তো আমি ঐ কোম্পানি সম্পর্কে খোঁজ খবর নিয়ে ঐ কোম্পানি সম্পর্কে নেতিবাচক তথ্য পেয়েছি তাই আমি আগেই জানিয়ে দিয়েছি আমি ইন্টারভিউতে অংশগ্রহন করবো না এখন এই ক্ষেত্রে আমার তাকদীরে প্রতি বিশ্বাস হচ্ছে এটা আল্লাহ আমার তাকদীরে রাখে নাই একথাটা কি ঠিক? সঠিক বিশ্বাস জানাবেন

৪. মাকরুহ কাজ কখন মাকরুহে তাহরীমায় পরিণত হয়?

৫. সবকিছু আল্লাহর ইচ্ছায় হয়। এখন কেঊ যদি পাপ কাজ করে সেটা ও কি আল্লাহর ইচ্ছায় হয়। সবকিছু যদি আল্লাহর ইচ্ছায় হয় তাহলে আল্লাহ কেন মানুষকে শাস্তি দিবেন? বিস্তারিত বলবেন

৬. আমি মোজার উপর মাসেহর সময় শেষ হওয়ার আগে ওযু করে মাসেহ করলে মাসেহের সময় শেষ হওয়ার পর কি ওযু যদি থাকে তাহলে আমি ঐ ওযু দিয়ে সালাত আদায় করতে পারবো নাকি শুধু পা ধুলে হবে বা আবার নতুন ভাবে ওযু করতে হবে?

৭. মোজা খোলার কারণে মাসেহ ভেঙ্গে যায় এখন আমার যদি অযু ভঙ্গের কোন কারণ প্রকাশ না পায় তাহলে শুধু পা ধুলে হবে নাকি। যদি পুনরায় মোজার উপর মাসেহ করতে চাই তাহলে কি করতে হবে?

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
بسم الله الرحمن الرحيم

(০১)
মিথ্যা কথা বলা শরীয়ত অনুমোদিত নয়। 
নিঃসন্দেহে মিথ্যা বলা হারাম। 
শরিয়তে সত্যকে সর্বত্রই উৎসাহিত করা হয়েছে। বলা হয়েছে, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস আনে।
যে কোনো পরিস্থিতিতে সত্য বলাই শরিয়তের মৌল দর্শনের দাবি।

পবিত্র কুরআন শরিফে এসেছে   
لَّعْنَتَ اللَّهِ عَلَى الْكَاذِبِينَ [٣:٦١
তাদের প্রতি আল্লাহর অভিসম্পাত করি যারা মিথ্যাবাদী। {সূর আলেইমরান-৬১}

হাদিস শরিফে এসেছে,
 সাফওয়ান ইবন সুলাইম বলেন,

قِيلَ لِرَسُولِ اللَّهِ ﷺ : أَيَكُونُ الْمُؤْمِنُ جَبَانًا ؟ فَقَالَ: ( نَعَمْ ) ، فَقِيلَ لَهُ: أَيَكُونُ الْمُؤْمِنُ بَخِيلًا؟ فَقَالَ: ( نَعَمْ ) ، فَقِيلَ لَهُ: أَيَكُونُ الْمُؤْمِنُ كَذَّابًا ؟ فَقَالَ: ( لَا )

রসুলুল্লাহ ﷺ -কে জিজ্ঞেস করা হয়েছে, মুমিন কি কাপুরুষ হতে পারে? তিনি উত্তর দিলেন, হ্যাঁ। জিজ্ঞেস করা হয়েছে, মুমিন কি কৃপণ হতে পারে। তিনি উত্তর দিলেন, হ্যাঁ। জিজ্ঞেস করা হয়েছে, মুমিন কি মিথ্যাবাদী হতে পারে? তিনি উত্তর দিলেন, না। (মুয়াত্তা মালিক ২/৯৯০) অর্থাৎ মুমিনের বিভিন্ন চারিত্রিক ত্রুটি থাকতে পারে, তবু সে মিথ্যা বলতে পারে না।

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا»

হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ যে ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভূক্ত নয়। {মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-২৩১৪৭, সহীহ মুসলিম, হাদীস নং-১৬৪, সুনানে দারেমী, হাদীস নং-২৫৮৩, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২২২৫, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৪৯০৫}

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
প্রশ্নের বিবরণ মতে চাকরির বেতন হারাম হবেনা। তবে মিথ্যা তথ্য দেয়ার গুনাহ আপনার হবে।

(০২)
আমি এত রাকাত সুন্নত নামাজ পড়ছি।
আমি এত রাকাত নফল নামাজ পড়ছি।
আমি এত রাকাত তারাবি নামাজ পড়ছি।
আমি ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ ছয়টি অতিরিক্ত ওয়াজিব তাকবীর সহিত আদায় করছি।
আমি ভিতরের তিন রাকাত নামাজ আদায় করছি।

(০৩)
হ্যাঁ, এই কথা সঠিক।

(০৪)
যেই মাকরুহ কাজ মাকরুহে তাহরিমি, সেটি করলে মাকরুহে তাহরীম করার গুনাহ হবে।

(০৫)
এ সংক্রান্ত জানুনঃ- 

(০৬)
এক্ষেত্রে ঐ ওযু দিয়ে সালাত আদায় করতে পারবেননা।

এমতাবস্থায় শুধু পা ধুয়ে নিলেই হবে।

(০৭)
শুধু পা ধুয়ে নিলেই হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...