আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
140 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (14 points)
শরীয়তের কোন বিষয় যখন কুরআন বা হাদিস দ্বারা প্রমাণিত তারপরেও কেনো আমাদের উম্মতের আলেমরা ইজমা বা ঐক্যমত করেছে?

আকিদার উৎস হলো কুরআন ও হাদিস তারপরেও আমাদের উম্মতের আলেমরা কোন কোন ক্ষেত্রে ইজমা করেছে তার কারণ কি?

মায়ের গর্ভে থাকালালীন সময়ে আল্লাহর নির্দেশে যে ফেরশেতা মানুষের  রিযিক, দুনিয়াতে তার অবস্হান কাল, আমলনাম, জান্নাতি বা জাহান্নামি লিখে থাকে তিনি ছাড়া আর কোন ফেরেশতা কি ঐ মানুষের তাকদীর জানতে পারে?

লাউহে মাহফুজে সংরক্ষিত তাকদীরের ব্যাপারে আল্লাহ ছাড়া আর কি কোন ফেরেশতা জানতে পারে নাকি?

1 Answer

0 votes
by (814,710 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
শরীয়তের যে সব বিষয কুরআন বা হাদিস দ্বারা অকাট্য ভাবে প্রমাণিত সেখানে ইজমার প্রশ্নই আসে না। হ্যা, যেসব ক্ষেত্রে কুরানের আয়াত বা হাদীস সরাসরি নেই বা থাকলে একাধিক অর্থের সম্ভাবনাময়, সে সব ক্ষেত্রের কোথাও কোথাও  উম্মতের আলেমরা ইজমা বা ঐক্যমত করেছেন। 

আকিদার উৎস হলো কুরআন ও হাদিস। তারপরও যেসব ক্ষেত্রে কুরানের আয়াত বা হাদীস সরাসরি নেই বা থাকলে একাধিক অর্থের সম্ভাবনাময়, সে সব ক্ষেত্রের কোথাও কোথাও  উম্মতের আলেমরা ইজমা বা ঐক্যমত করেছেন। 

মায়ের গর্ভে থাকালালীন সময়ে আল্লাহর নির্দেশে যে ফেরশেতা মানুষের  রিযিক, দুনিয়াতে তার অবস্হান কাল, আমলনাম, জান্নাতি বা জাহান্নামি লিখে থাকে তিনি ছাড়া আর কোন ফেরেশতা ঐ মানুষের তাকদীর জানতে পারবে না। তবে আল্লাহর হুকুম হলে ভিন্ন কথা।

লাউহে মাহফুজে সংরক্ষিত তাকদীরের ব্যাপারে আল্লাহ ছাড়া আর আর কোন ফেরেশতা জানতে পারবে না।তবে আল্লাহর হুকুম হলে ভিন্ন কথা। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (14 points)
উস্তাদ আল্লাহর হুকুম হলে ভিন্ন কথা কথাটা বুঝি নাই একটু বুঝয়ি বলবেন?
by (814,710 points)
আল্লাহ কাউকে জানাতে চাইলে সেই ফিরিশতা  জানতে পারবে। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...