ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
দ্বীনী ইলম কোনো জালিম,প্রবৃত্তির অনুসরণকারীদের নিকট থেকে শিখা যাবে না।
ইবনে সিরিন বলেন,
"إن هذا العلم دين، فانظروا عمن تأخذون دينكم"؛ (أخرجه مسلم في ((مقدمة الصحيح)) (1 /16)، والدارمي (424)
নিশ্চয় এই জ্ঞান হচ্ছে,দ্বীন।সুতরা দ্বীন সম্পর্কে জানার পূর্বে তোমরা দেখো,কার কাছ থেকে তোমরা দ্বীন শিখছো। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/9999
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) হ্যা, আপনি এই বিষয়গুলোকে তাদের কাছ থেকে নিতে পারবেন। দরসের মত তো নিতে পারবেন না। বরং পরবর্তীতে যাচাই-বাছাইয়ের প্রয়োজন পড়তে পারে।
(২) IOM এর পিডিএফ গুলো তাদের আলোচনার সহায়ক হিসেবে দিতে পারবেন কি না? সে সম্পর্কে অফিস থেকে জেনে নিবেন।
(৩) দাওয়াত ও ইলমের উদ্দেশ্যে কি? এই বিষয়গুলো দারস হিসেবে তো নিতে পারবেন না। বরং আপনি যাচাই-বাছাইয়ের পর দারস হিসেবে গ্রহণ করে নিতে পারবেন।
(৪) ফিকহি মাসয়ালার ক্ষেত্রে জানা থাকলে উত্তর দিবেন, না হলে আইফতোয়াতে জিজ্ঞেস করতে বলবেন।
তাদের মাঝে দ্বীনের বাণী ছড়িয়ে দিতে পারবেন।