আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
143 views
in সালাত(Prayer) by (6 points)
closed by
আসসালামু আলাইকুম
আমার বাবা মায়ের আগে অনেক ঝগড়া হইতো, মারামারি হইতো। আম্মুকে মারতে মারতে আব্বু অনেক সময় বলতো তুই তালাক তোর ১৪ গোষ্ঠী তালাক,,,
এইটা কি তালাক হয়ে গেছে? আমি এ বেপারে আব্বু আম্মুকে বলি। আমার অনেক টেনশন হয় ।
closed

1 Answer

0 votes
by (762,960 points)
selected by
 
Best answer
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

তালাক এটি খুবই মারাত্মক একটি শব্দ। নিকৃষ্ট হালাল বলা হয়েছে হাদীসে। 

হাদীস শরীফে এসেছেঃ 

حَدَّثَنَا كَثِيرُ بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَالِدٍ، عَنْ مُعَرِّفِ بْنِ وَاصِلٍ، عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " أَبْغَضُ الْحَلاَلِ إِلَى اللَّهِ تَعَالَى الطَّلاَقُ " .

কাসীর  ইবন  উবায়দ .......... ইবন  উমার  (রাঃ)  নবী  করীম  সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম  হতে  বর্ণনা  করেছেন যে,  আল্লাহ্  তা‘আলার  নিকট  নিকৃষ্টতম  হালাল বস্তু  হল  তালাক।

(আবূ দাউদ ২১৭৮, ইরওয়া ২০৪০, যইফ আবু দাউদ ৩৭৩-৩৭৪, আর-রাদ্দু আলাল বালীক ১১৩।) 

এ শব্দটি নিয়ত থাকুক বা না থাকুক রাগে বলুক আর এমনিতেই বলুক স্ত্রীকে উদ্দেশ্য নিয়ে মুখ দিয়ে এ শব্দ বের হলেই তালাক পতিত হয়ে যায়। 

হাদীস শরীফে এসেছেঃ- 

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” ثَلَاثٌ جِدُّهُنَّ جِدٌّ وَهَزْلُهُنَّ جِدٌّ: الطَّلَاقُ، وَالنِّكَاحُ، وَالرَّجْعَةُ “

হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন, তিনি বিষয় এমন যে, ইচ্ছেকৃত করলে ইচ্ছেকৃত এবং ঠাট্টা করে করলেও ইচ্ছেকৃত বলে ধর্তব্য হয়। তা হল, তালাক, বিবাহ এবং তালাকে রেজয়ীপ্রাপ্তা স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসা। {সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২০৩৯, সুনানে আবু দাউদ, হাদীস নং-২১৯৪}

শরীয়তের বিধান মতে তালাকের জন্য কোনো সাক্ষী বা কাজীর প্রয়োজনীয়তা নেই।
কেহ যদি স্ত্রীকে না জানিয়েও একা একি তালাক প্রদান করে,তবুও তালাক পতিত হবে। 
(কিতাবুন নাওয়াজেল ৯/৭৯)

হাদীস শরীফে এসেছেঃ  
عن الحسن وخلاس: في الرجل یطلق امرأتہ وہو غائب عنہا قال: تعتد من یوم یأتیہا الخبر۔ (المصنف لابن أبي شیبۃ ۱۰؍۱۳۳ رقم: ۱۹۲۶۵)
সারমর্মঃ
যে ব্যাক্তি স্ত্রীর অনুপস্থিতি তাকে তালাক প্রদান করে,সেই সম্পর্কে হাসান এবং খাল্লাছ রাঃ বলেন খবর আসার দিন সে ইদ্দত পালন করবে। 

مستفاد: أما رکن الطلاق فہو ہذہ اللفظۃ الصادرۃ عن الزوج۔ (الفتاویٰ التاتارخانیۃ ۴؍۳۷۷ زکریا)
সারমর্মঃ
তালাকের রুকন হলো এই শব্দ স্বামী থেকে বের হওয়া  

তালাক পতিত হওয়ার ক্ষেত্রে স্ত্রীকে শুনিয়ে দেওয়া জরুরি নয়।
মুখ থেকে উচ্চারণ হয়ে গেলেই তালাক পতিত হয়ে যায়।
(এক্ষেত্রে ভুলে/ঠাট্রা মূলক মুখ দিয়ে উচ্চারন হলেও তালাক হবে।)
(ফাতাওয়ায়ে রশিদিয়্যাহ ৪৭৭
ফাতাওয়ায়ে দারুল উলুম ৯/৪২
আযিযুল ফাতওয়া ১/২৫২)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,   
প্রশ্নের বিবরণ মতে আপনার মায়ের উপর তালাক পতিত হয়েছে।

এক্ষেত্রে আপনার বাবা কতবার এ ধরনের কথা বলেছেন সেটা এখানে দেখতে হবে।

আপনার বাবা যদি সর্বনিম্ন তিনবার উক্ত বাক্য বলে থাকেন, সেক্ষেত্রে আপনার মায়ের প্রতি তিন তালাক পতিত হয়েছে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
এক্ষেত্রে আমি এখন কি করবো .. আমি ওনাদের কে বুঝিয়েছি। বলেছি ।

আমার আর কি করার থাকে হুজুর
by (762,960 points)
আপনি তাদেরকে হেকমতের সাথে মহান আল্লাহ তাআলার বিধান জানিয়েই যাবেন।

প্রয়োজনে আপনার পরিবারের মুরব্বিদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে পারিবারিকভাবে মিটিং বসিয়ে আপনার বাবা-মাকে বুঝাতে পারেন।
by (6 points)
edited by
আমি এ বেপারে আম্মু আব্বু কে নিয়ে বসেছি, আমার বাবা বলেছেন যদি তালাক হয়ে থাকে চলে যাক। তিনি এ বেপারে রাজি নন,, 

উনি এ কথাও বলতেন, আমি বাসায় এসে তোকে যেন না দেখি। 

এখন এসব বলেন না। কিন্তু আগে তো বলেছেন এসব। এখন তো তাহলে বাভিচার হচ্ছে উনাদের একসাথে থাকা। উনারা এখনো রাগারাগি করেন। সারাদিন কোনো না কোনো বেপারে ঝগড়া হয় 

আমি খুব টেনশন এর মধ্যে পার করছি। উনারা তো একসাথে কাজ করতেছেন, থাকতেছেন। সব কিছু স্বামী স্ত্রীর মতোই চলছে। কিন্তু তারা তো নন মাহরাম
by (762,960 points)
এক্ষেত্রে আপনার পরিবারের মুরব্বিদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে পারিবারিকভাবে মিটিং বসিয়ে আপনার বাবা-মাকে বুঝাতে পারেন।

পাশাপাশি মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া চালিয়ে যাবেন।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...