ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) ফরজ সালাতের পর হেলান দিয়ে জিকির করতে করতে ঘুম ঘুম ভাব চলে আসলে, তবে জিকির যে করছি সেটা খেয়াল থাকলে ওযু ভঙ্গ হবে না। তবে জিকিরের খেয়াল চলে গেলে এবং ঘুম চলে আসলে অজু ভেঙ্গে যাবে।
(২) দোয়ার শুরুতে যদি সুরা ফাতিহা পড়া হয়।তাছাড়া কোরআনের বিভিন্ন আয়াতকেও দোয়াতে পড়া হয়।এক্ষেত্রে প্রতিবারই আলাদাভাবে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলা জরুরী হবে না। শুধুমাত্র তিলাওয়াতের সময় মধ্যখানে কথা বললে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে।
(৩) আল্লাহর অধিক সন্তুষ্টি আর সাহায্য লাভের আশায় নির্দিষ্ট নিয়তে রোজা রাখা যাবে যেমনটা সালাতুল হাজতে করে থাকে।