আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ।
উস্তায হাফি. অনুগ্রহ করে আমাকে একটু বলবেন কি,, যে হিসনুল মুসলিমে তাকবীরে তাহরীমা'র পর ক্বিরাআত পড়ার আগে, রুকু-সিজদায়, দুই সিজদার মধ্যবর্তীতে, তাশাহ্হুদ-দুরুদের পর যে বিভিন্ন দু'আ আছে সেগুলো কি পড়া যাবে?সর্বদা একরকম দু'আ না পড়ে দু'আগুলো হিফয করে ভাগ করে নিয়ে ওয়াক্তিয়া স্বলাতে পড়লে দেখা যায় খুশু-খুযু ও থাকে। হানাফি মাযহাব অনুযায়ী, দু'আগুলো ভাগ করে স্বলাতে আমল করলে স্বলাত আদায়ে কোনো সমস্যা হবে কি?