আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
131 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (63 points)
edited by
১।মসজিদের মাঠ ব্যাবহার বা কোনো কিছুর ক্ষতি করলে সেক্রেটারির কাছে মাফ চাইলে হবে? মসজিদের  কোনো কিছু ব্যাবহার করতে তার অনুমতি নিয়ে করা যাবে কি?

২।মসজিদের মাঠে ব্যাটমিন্টন খেলা বা অন্যন্য খেলা যাবে কি?

৩।মসজিদের মাঠে খেলতে গেলে চিল্লা চিল্লি করে কারন খেলাধুলাতে  একটু আধটু চিল্লা চিল্লি হয় মসজিদের আবদ নষ্ট করা হবে কি, কোন ধরনের গুনাহ হবে কি?


৪।গালি গালাজ করার অভ্যাশ অনেকের আছে আমাদের মাঝে কেউ দেয় কিনা সিওর না কেউ যদি দেয় তাদের কে সতর্ক করার পর যদি দেয় তাদের জন্য আমাদের খেলার সমস্যা হবে কি যদি আমরা গালি না দেই ?

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
بسم الله الرحمن الرحيم

মসজিদকে সম্মান করা এবং সকল প্রকার অহেতুক ও অপ্রয়োজনীয় কাজ নোংরা বিষয় এবং খেলাধুলা থেকে মসজিদকে মুক্ত রাখা জরুরী। এসব করা মসজিদকে অসম্মান করা।

মসজিদের সম্মান রক্ষায় কেবল তাতে আল্লাহর ইবাদত করা যাবে মর্মে আল্লাহ তাআলা ইরশাদ করেন:

فِي بُيُوتٍ أَذِنَ اللَّهُ أَن تُرْفَعَ وَيُذْكَرَ فِيهَا اسْمُهُ يُسَبِّحُ لَهُ فِيهَا بِالْغُدُوِّ وَالْآصَالِ [٢٤:٣٦]

আল্লাহ যেসব গৃহকে মর্যাদায় উন্নীত করার এবং সেগুলোতে তাঁর নাম উচ্চারণ করার আদেশ দিয়েছেন, সেখানে সকাল ও সন্ধ্যায় তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে; [সূরা নূর-৩৬]

হযরত আনাস রা.থেকে বর্ণিত এক হাদীসে রাসূল সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন-

إِنَّ هَذِهِ الْمَسَاجِدَ لَا تَصْلُحُ لِشَيْءٍ مِنْ هَذَا الْبَوْلِ، وَلَا الْقَذَرِ إِنَّمَا هِيَ لِذِكْرِ اللهِ عَزَّ وَجَلَّ، وَالصَّلَاةِ وَقِرَاءَةِ الْقُرْآنِ

অর্থাৎ মসজিদ প্রসাব,নাপাকী ও আবর্জনার উপযুক্ত নয়। বরং মসজিদ হল আল্লাহ তাআলার যিকির ও কুরআন তেলাওয়াতের জন্য। {মুসলিম শরীফ হাদীস নং-২৮৫}

সুতরাং বুঝা গেল যে, মসজিদে খেলাধুলা করা জায়েজ নেই। এর দ্বারা মসজিদকে অসম্মান করা হয়। যে কারণে মসজিদ নির্মাণ করা হয়েছে, সেই ইবাদত ব্যতীত অন্য কাজে তা ব্যবহার করা গর্হিত অন্যায় ও মারাত্মক গোনাহের কাজও বটে।

তাই যারা এহেন কাজ করেছে, তাদের অচিরেই আল্লাহর ঘরকে অসম্মান করায় তওবা করা উচিত।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
(১-৩)
এক্ষেত্রে যদি সেটি খেলার মত মাঠ হয় এবং সেখানে খেলার দরুন মসজিদের কারো ইবাদতে বিঘ্নতা সৃষ্টি না হয়, মসজিদের সম্মান পুরোপুরি রক্ষা করা সম্ভব হয়, কোনক্রমেই যদি মসজিদের অসম্মানী না হয় এবং উক্ত বিষয়ে মসজিদের কমিটিদের মধ্যে থেকে দায়িত্বশীল ব্যক্তিদের থেকে যদি অনুমতি থাকে, তাহলে সেখানে শরীয়তের গণ্ডির মধ্যে থেকে প্রশ্নে উল্লেখিত খেলাধুলা করা যাবে।

তবে উক্ত খেলায় যেনো জুয়া না থাকে,এবং সতর যেনো পূর্ণ ঢাকা থাকে।

(০৪)
এতে আপনাদের গুনাহ হবেনা।
যে গালি দিবে,তার গুনাহ হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...