আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
74 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (3 points)
আসসালামু আলাইকুম।
আমি একজন মেয়ে। আমার বয়স ২০। দীর্ঘ সময় ধরে আমার জন্য পাত্র খুঁজা হচ্ছে কিন্তু মন মতো পাত্র খুজে পাচ্ছিনা। অনেক প্রস্তাব আসে। বেশীরভাগই বিদেশী দ্বীনের বুঝ নাই এমন। মানে গায়রে মাহরাম মেনে পর্দার বিষয়টা বুঝতে চায় না।
তাই আমি না করে দিই। এইভাবে প্রস্তাব ফিরিয়ে দিতে দিতে এখন আমার ফ্যামিলিও আমার উপর ক্ষেপে গেছে৷ এখন আর কেউ প্রস্তাব আনতে চায় না। আমার বাবা মা কে মানুষজন কথা শুনায়৷ বলে যে,,তুমাদের মেয়ে ত ছবিই দিতে চায় না,ছেলের বাপের সামনে যায় না। ছেলের ভাইয়ের সামনে যেতে চায় না। এই মেয়েকে বিয়ে দেয়া সম্ভব না। আরো অনেক কথা শুনায় পর্দা নিয়ে আর বিয়ে নিয়ে৷
আমার ফ্যামিলির লোকেরাও আমাকে নিয়ে টেনশনে পড়ে আছে । কিছু প্রস্তাবে আমার ফ্যামিলির লোকেরা আমাকে জুরজবরদস্তিও করেছে। ছেলে দ্বীন বুঝতো না তাই আমি রাজি হইনি। অনেক হাফেজ থেকেও প্রস্তাব আসছিলো। ছেলে নামে মাত্র হাফেজ ফেইসবুকে গান বাজনায় ভরপুর। তাই এ প্রস্তাবগুলোও ফিরিয়ে দিলাম। ফ্যামিলির লোকেরা বলে, হুজুররা না এত ভালো! তারা আবার গান বাজনা শুনে কেন!
আমি বললাম, সব হুজুর ত আর এক না।
এইরকম আরো অনেক হুজুরদের নিয়ে আমার ফ্যামিলি প্রমানসহ অনেক কিছু দেখায়ছে।
আমি বার বার ফ্যামিলিকে বলছি, আমি ত হুজুর চাইনা। শুধু দ্বীনদার, ভালো আখলাক আর আমার পর্দায় রাখবে এইরকম চায়।
তারা বলছে এটা অসম্ভব !
এমন পাত্র পাওয়া যাবে না৷
আমি অনেক দোয়া করে যাচ্ছি আমলও করছি আল্লাহ অবশ্যই কিছু ব্যবস্থা করবেন। কিন্তু আমি আর ধৈর্য ধরে থাকতে পারছিনা। ফ্যামিলির মাথার বুঝা হয়ে যাচ্ছি।
এখন আমার প্রশ্ন হলো,,
১/হালালভাবে আমি কিভাবে পাত্র খুঁজতে পারি?  প্রস্তাব কেউ আর আনে না আমি  নন মাহরামদের ছবি দিই না সামনে যায় না এইজন্য৷
২/ এদিকে আমার বয়সও বাড়ছে, মানুষের কথা ত শুনছিই ইচ্ছেমতো । আমি কি আরো ধৈর্য ধরবো নাকি যেমন প্রস্তাব আসছে ফ্যামিলির কথায় রাজি হয়ে যাবো?
কিন্তু আমি যখন চিন্তা করি ,, এমন এক ছেলের সাথে বিয়ে হলো যে কি না পর্দা বুঝেনা সে তো আমায় বেপর্দায় নিয়ে যাবে বা রাখবে। এত কষ্ট করে পর্দা করলাম শেষমেষ এক বেদ্বীনকে বিয়ে করবো! এগুলো ভাবলে আমার প্রচুর কান্না আসে।

দয়া করে আমাকে উত্তম পরামর্শ দিন ?

1 Answer

0 votes
by (809,370 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আপনি ধৈর্য্য সহকারে পরিস্থিতির মুকাবেলা করবেন। নামায ও ধৈর্য্যর মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন।
وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ ۚ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ
ধৈর্য্যর সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে। অবশ্য তা যথেষ্ট কঠিন। কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব।(সূরা বাকারা-৪৫)

আল্লাহ তা'আলা বলেন,
ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍْ ﺍﺻْﺒِﺮُﻭﺍْ ﻭَﺻَﺎﺑِﺮُﻭﺍْ ﻭَﺭَﺍﺑِﻄُﻮﺍْ ﻭَﺍﺗَّﻘُﻮﺍْ ﺍﻟﻠّﻪَ ﻟَﻌَﻠَّﻜُﻢْ ﺗُﻔْﻠِﺤُﻮﻥَ
হে ঈমানদানগণ! ধৈর্য্য ধারণ কর এবং মোকাবেলায় দৃঢ়তা অবলম্বন কর। আর আল্লাহকে ভয় করতে থাক যাতে তোমরা তোমাদের উদ্দেশ্য লাভে সামর্থ হতে পার।(সূরা আলে ইমরান-২০০)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সার্বিক পরিস্থিতির জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন। যদি অন্যকিছু ঠিক থাকে, পাত্র পাত্রীর পরস্পর পছন্দ হয়, তাহলে পাত্রের বাবার সামনে বের হওয়ার রুখসত থাকবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/9518


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...