আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
84 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (44 points)
السلام عليكم ورحمة الله وبركاته
০১- উস্তাজ কয়েকদিন আগেই খতমে নবুয়ত সমাবেশে কাদিয়ানীদের প্রোডাক্ট কেনা হারাম বলে এক্টা ফাতোয়া দেওয়া হয়। আমরা আলহামদুলিল্লাহ আগে থেকেই এক্টু এক্টু চেষ্টা করতাম এসব কোম্পানির পণ্য না কিনতে। এই ফাতোয়া আসার পরে আলহামদুলিল্লাহ পুরোই বয়কটের চেষ্টা করছি। কিন্তু সমস্যা হলো যে অনেকে এখনো কোনগুলো কাদিয়ানীদের প্রোডাক্ট সেটা জানেনা। সেসব প্রোডাক্টের হাদিয়া নিয়ে আসে। বাসার কাছে একটা মিষ্টির দোকান আছে মিঠাই নামে। কয়েকদিন আগে একজন সেখান থেকে নিয়ে এসেছে। আমরা সেগুলো মানুষকে দিয়ে দিয়েছিলাম। কিন্তু আজকে আবার নিয়ে এসেছে একজন। এখন এই খাবার গুলো কি আমরা মানুষকে দিবো? নাকি ফেলে দিবো? ফেলে দিলে অপচয় হবেনা?

০২- উস্তাজ একইভাবে আমরা না জেনে কয়েকদিন আগে একটা ফিল্টার কিনি সেটা ইজরায়েলি পণ্য ছিল। ইজরায়েলি পণ্য হারাম ফাতোয়ার আগেই কিনা হয়েছে সেটা। এখন সেই ফিল্টাররের ছাঁকনী চেঞ্জ করতে হয় দুই মাস পরপর। সেই একই কোম্পানি থেকেই ফিল্টারের ছাঁকনী কিনতে হয়। এখন আমরা এই ফিল্টার কি করবো? অন্য ফিল্টার কিনতে হবে?

০৩- উস্তাজ আমি আজকে সকালে স্বপ্ন দেখলাম যে পরীক্ষা দিতে যাচ্ছি। দুইটা পরীক্ষা একসাথে হবে। এক্টার জন্য প্রিপারেশন নিয়েছি। অন্যটার জন্য প্রিপারেশন নিতে ভূলে গেছি। এটা কি মনের কল্পনাপ্রসূত স্বপ্ন?

1 Answer

0 votes
by (814,680 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
প্রাণ কম্পানির মালিক একজন কাদিয়ানী।কাদিয়ানীরা কাফির।যদি প্রাণ বা আর,এফ, এল, কিংবা ভিশন ইত্যাদি কম্পানি সমূহের পণ্য ক্রয় করা ব্যতীত অন্য কোনো উপায় না থাকে,তাহলে তখন উক্ত কম্পানির মাল ক্রয়ের সুযোগ রয়েছে। আরো জানুন-https://www.ifatwa.info/3381


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
খতমে নবুওয়ত সম্মেলনে আব্দুল মালিক সাহেব কর্তৃক প্রদান কৃত ভাষণটি সময়োপযোগী এবং অনুপ্রেরণা মূলক। উনার ভাষণের মূল উদ্দেশ্য হল, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণা আসতে হলে তাদেরকে অর্থনৈতিকভাবে দুর্বল করা বাঞ্ছনীয়। কাজেই আমরা যারা এই খতমে নবুওয়ত আন্দোলনে সমর্থন রাখি, আমাদের উচিৎ 'প্রাণ' এবং 'আর,এফ,এল' কম্পানির পণ্যগুলোকে অত্যাবশ্যকীয়রূপে বর্জন করা। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/132090


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) নিজে আগ বাড়িয়ে না কিনাই ফাতাওয়া এর মূল উদ্দেশ্য যাতে তারা আর্থিকভাবে দুর্বল হয়। যদি ক্রয় করা হয়ে যায়, তাহলে এখন ব্যবহার না করলে বা না খেয়ে ফেলে দিলে আমাদেরই ক্ষতি হবে। সুতরাং ফেলে না দিয়ে কোনো গরীব মিসকিনকে দিয়ে দিবেন।

(২) যেহেতু ফিল্টারটি ক্রয় করা হয়ে গেছে, তাই ব্যবহার করতে পারবেন।

(৩) জ্বী, এটা মনের কল্পনাপ্রসূত স্বপ্ন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...