আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
80 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (34 points)
edited by
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ।

১. সাধারণত স্বামীর সামনে যেসব পোশাক পরা হয়, বা ওয়েস্টার্ন ড্রেস। এমন ড্রেস পরে এক বোন আরেক বোনের সামনে যেতে পারবে? থ্রী কোয়াটার প্যান্ট + গেঞ্জি পরে? ফ্রকের সাথে লেগেন্স না পরে কিংবা নাইটির সাথে লেগেন্স না পরেই আরেকজনের সামনে যাওয়া যাবে?
২. একজন মুসলিম বোনের সামনে আরেকজন মুসলিম বোনের পর্দা কতটুকু, সতর কতটুকু। এক বোনের সামনে আরেক বোনের ড্রেসআপ কেমন হওয়া উচিত। বোনদের সামনে ওরনা পরিধান করতে হবে কিনা।

৩. হাজবেন্ডের সামনে পরা যায় যতটুকু জানি। কিন্তু বাসার অন্য সদস্যদের সামনে পরলে তা বিধর্মীদের অনুকরণ হবে?
জাঝাকুমুল্লহু খয়রন।

1 Answer

0 votes
by (805,980 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
মেয়েদের জন্য মেয়েদের সতর কতটুকু সে সম্পর্কে ফাতাওয়া হিন্দিয়ায় উল্লেখ করা হয়
نظر المرأة إلى المرأة كنظر الرجل إلى الرجل، كذا في الذخيرة. وهو الأصح، هكذا في الكافي. ولا يجوز للمرأة أن تنظر إلى بطن امرأة عن شهوة، كذا في السراجية. ولا ينبغي للمرأة الصالحة أن تنظر إليها المرأة الفاجرة؛ لأنها تصفها عند الرجال فلا تضع جلبابها، ولا خمارها عندها، ولا يحل أيضا لامرأة مؤمنة أن تكشف عورتها عند أمة مشركة أو كتابية إلا أن تكون أمة لها، كذا في السراج الوهاج.
মহিলার জন্য মহিলার সতর হচ্ছে এক পুরুষের জন্য অন্য পুরুষের সতর যতটুকু(অর্থাৎ নাভীর নীচ থেকে হাটু পর্যন্ত)(যাখিরাহ)এটাই বিশুদ্ধ।কোনো মহিলার জন্য অপর মহিলার পেটের দিকে কামভাব সহকারে দৃষ্টি দেয়া জায়েয না।(সিরাজিয়্যাহ)নেককার মহিলার জন্য উচিৎ হবে না যে,তাকে কোনো বদকার মহিলা দেখবে,কেননা ঐ মহিলা অন্যান্য পুরুষের কাছে তার সৌন্দর্যর আলোচনা করবে।সুতরাং কখনো সে ঐ রকম বদকার মহিলার সামনে নিজের বোরখা ও উড়না খুলবে না।ঠিকতেমনিভাবে কোনো মুসলিম মহিলা অমুসলিম কোনো বাদীর সামনে বোরখা বা উড়না খোলবে না, তবে ঐ অমুসলিম বাদীটি তার নিজ মালিকানাধীন থাকলে ( এক্ষেত্রে শংকামুক্ত থাকার ধরুণ তার সামনে বোরখা খোলা) বৈধ হবে।(আস-সিরাজুল ওয়াহ্হাজ) (ফাতাওয়া হিন্দিয়া-৫/৩২৭) (শেষ) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2461

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) সাধারণত স্বামীর সামনে যেসব পোশাক পরা হয়, বা ওয়েস্টার্ন ড্রেস। এমন ড্রেস পরে এক বোন আরেক বোনের সামনে যেতে পারবে না। থ্রী কোয়াটার প্যান্ট + গেঞ্জি পরে ফ্রকের সাথে লেগেন্স না পরে কিংবা নাইটির সাথে লেগেন্স না পরেই আরেকজনের সামনে যাওয়া যাবে না। 
(২)  মহিলার জন্য মহিলার সতর হচ্ছে এক পুরুষের জন্য অন্য পুরুষের সতর যতটুকু(অর্থাৎ নাভীর নীচ থেকে হাটু পর্যন্ত)(যাখিরাহ)এটাই বিশুদ্ধ।কোনো মহিলার জন্য অপর মহিলার পেটের দিকে কামভাব সহকারে দৃষ্টি দেয়া জায়েয না

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
এক বোনের সামনে আরেক বোন ড্রেসআপ করতে পারবে না। বরং পর্দার আড়াল থেকেই করতে হবে। বোনদের সামনে ওরনা পরিধান করতে হবে না।

(৩) বাসার অন্য সদস্যদের সামনে ছোট কাপড় পরলে তা বিধর্মীদের অনুকরণ হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...