ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
আবদুল্লাহ ইবনে আব্বাস রা. ও আয়েশা রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
من حق الولد على الوالد أن يحسن اسمه ويحسن أدبه.
অর্থ : সন্তানের সুন্দর নাম রাখা ও তার উত্তম তারবিয়াতের ব্যবস্থা করা বাবার উপর সন্তানের হক। (মুসনাদে বাযযার,আলবাহরুয যাখখার-৮৫৪০)
আবূ দারদা (রাঃ) সূত্রে বর্ণিত,
عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّكُمْ تُدْعَوْنَ يَوْمَ الْقِيَامَةِ بِأَسْمَائِكُمْ، وَأَسْمَاءِ آبَائِكُمْ، فَأَحْسِنُوا أَسْمَاءَكُمْ
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কিয়ামাতের দিন তোমাদেরকে, তোমাদের ও তোমাদের পিতাদের নাম ধরে ডাকা হবে। তাই তোমরা তোমাদের সুন্দর নামকরণ করো। [সুনানে আবু দাউদ, হাদীস নং-৪৯৪৮, সুনানে দারিমী, হাদীস নং-২৭৩৬, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৫৮২৭]এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2091
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মুনজিয়াত' (منجيات) একটি আরবি শব্দ, যার অর্থ হলো 'নাজাত বা মুক্তিদানকারী' বা 'মুক্তিলাভের উপায়।
এখানে দু'টি বিষয় লক্ষণীয়, একটি অর্থ হল, নাজাত দানকারী। এই হিসাবে নাম রাখা অনুচিত। মুক্তিলাভের উপায়, অর্থাৎ তার কাছে এমন কিছু গুনগুনের উপস্থিতি যা দ্বারা সহজেই মুক্তি লাভ সম্ভব। এ হিসেবে রাখা যেতে পারে। তবে সার্বিক দিক বিবেচনায় এই নামের পরিবর্তে সাহাবীয়াদের কোনো নাম থেকে নাম বাচাই করা উচিত। হ্যা, আয়াতুল্লাহ নাম সুন্দর ও অর্থবহ।
(২) নবজাতক শিশুর চুল মুন্ডানো মুস্তাহাব। চুল মুন্ডন করে চুলের পরিমাপ করা জরুরী নয় বর অনুমান করে রুপার সমপরিমাণ মূল্য সদকাহ করলেই হবে। নবজাতকের চুল সাধারণত এক দিরহাম বা ৩.৬১৮ গ্রামের বেশী হয় না।