উস্তাদ, আমার প্রশ্ন হলো: একজন ছেলে আছে, সে ক্লাস ৮-এ পড়ে — মাদ্রাসায়। আমি দাওয়াতি কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলাম, আর সে-ও আগ্রহী ছিল। কিন্তু তাদের বিল্ডিং আলাদা, মানে আলাদা ভবনে ক্লাস হয়।
তারপর তার আম্মু আমাকে বলেছিলেন— যদি খুব অল্প সময়ের জন্যও ছেলের সঙ্গে দেখা করি, তাহলে যেন আমি নিজে অথবা ছেলেটিকে দিয়ে তার আম্মুকে ফোন করে জানিয়ে দিই।
একদিন রাস্তায় আমাদের দেখা হয়েছিল, পরে মসজিদেও দেখা হয়। দুই জায়গাতেই কয়েক মিনিট থেমে কথা হয়েছিল। কিন্তু তার আম্মুকে ফোন দেওয়া হয়েছিল কি না— আমি জানি না। তার কাছে ফোন ছিল; তাকে আমি বলেছিলাম। সে বলেছিল 'সমস্যা নেই', কিন্তু তার আম্মু বিশেষভাবে বলেছিলেন অল্প সময়ের দেখা করলেও জানাতে হবে।
আমি একবার ফোনে জিজ্ঞেসও করেছিলাম— অল্প সময়ের জন্য দেখা হলেও কি ফোন করে জানাতে হবে? তখন তার আম্মু বলেছিলেন, হ্যাঁ জানাতে হবে। এখন ছেলেটি ফোন করতে প্রথমে চাইছিল না — পরে করেছে কি না জানি না।
তার আম্মু মূলত বলেছিলেন এ কারণে: ছেলের কোচিং থাকে। কোচিং থেকে যদি ফোন করে জিজ্ঞেস করে, 'ছেলে কোথায়?', তখন তিনি কী বলবেন?
আমার প্রশ্নসমূহ:
1এখন কি এটি (ওয়াদা ভঙ্গ) হিসেবে গণ্য হবে?
2আমার কি তার আম্মুকে ফোন করে এখন ভুল হয়ে গেসে যে দুঃখ প্রকাশ করার জন্য ফন করে জানিয়ে দেওয়া দরকার ? যদিও দিনটি ইতিমধ্যেই পেরিয়ে গেছে।
3আমি যদি এখন ফোন দিই , তাহলে কি গুনাহ হবে? মানে— “ওইদিন ফোন দেওয়া হয়নি দুঃখ প্রকাশ করে”— এটি না জানালে কি গুনাহ হবে?
৪ আর যদি জানাতে হয় তাহলে আর কিছুদিন পড়ে জানালে গুনাহ হবে?