আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
87 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (43 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
হুজুর, আমার একটি গুরুত্বপূর্ণ মাসআলা সম্পর্কে নিশ্চিত হতে চাই।

ঘটনার বিবরণ:

আমি একদিন নানির বাসায় ছিলাম। ঘরে অনেক মানুষ ছিল। আমি আমার শ্বশুরের পিছনে বসে ছিলাম, কিন্তু তিনি আমার সামনে বসে আছেন তা খেয়াল করিনি।

হঠাৎ তিনি খাটে হাত রাখতে গেলে ভুলবশত তাঁর হাত আমার হাতের উপর পড়ে।
আমি তখনও বুঝিনি যে এটা শ্বশুরের হাত।

সে মুহূর্তে খুব হালকা সামান্য উত্তেজনার মত একটা অনুভূতি হয়েছিল,
কিন্তু—

কোনো সহবাসের ইচ্ছা হয়নি,

কোনো কল্পনাও আসেনি,

কোনো প্রকার নিয়ত বা খেয়ালও ছিল না।

এরপর কিছুক্ষন পর  যখন দেখি এটা শ্বশুরের হাত ছিল, তখন খুব ভয় পাই এবং এখন খুব দুশ্চিন্তায় আছি।

আমার প্রশ্ন:
১. এই অনিচ্ছাকৃত হাত লাগা এবং অল্প উত্তেজনা অনুভব করার কারণে কি হুরমত মুসাহারাত সাব্যস্ত হয়েছে?
২. আমার স্বামী কি আমার উপর হারাম হয়ে গেছে?
৩. এই অবস্থায় করণীয় কী?
২য় ঘটনা আমি একদিন শশুড়কে পানি দেওয়ার জন্য গ্লাস এগিয় দেই গ্লাস দেওয়ার সময় হাতে সাথে হাত একটু টাচ লাগে কেমন যেন একটু উত্তেজনা অনুভব করি আমি সাথে সাথে হাত সরিয়ে নেই এখানে কি হুরমত হবে? আমার সহবাসেএ কুন চিন্তা আসে নাই উত্তেজনা অনুভব হওয়ার সাথে সাথে আমি হুরমত হওয়ার ভয়ে হাত সরিয়ে নেই।
*-**---হুজুর কেউ কেউ কাউকে খারাপ উদ্দেশ্য ছাড়া স্পর্শ করল কিন্তু স্পর্শ করার পর সে উত্তেজিত হল কিন্তু যাকে স্পর্শ করেছে তার প্রতি উত্তেজনা আসে নাই বা তাকে নিয়ে খারাপ চিন্তা আসে নাই এমনি উত্তেজনা আসল তখন কি হুরমত হয়?

1 Answer

0 votes
by (805,290 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
لما في ردالمحتار،ج:٣-ص:٣٣ (نسخة شاملة)
ويشترط وقوع الشهوة عليها لا على غيرها لما في الفيض لو نظر إلى فرج بنته بلا شهوة فتمنى جارية مثلها فوقعت له الشهوة على البنت تثبت الحرمة، وإن وقعت على من تمناها فلا
অর্থাৎ- যাকে স্পর্শ করা হচ্ছে,তাকে নিয়ে কামভাব থাকতে হবে।কেননা বর্ণিত রয়েছে,কেউ যদি তার মেয়ের লজ্জাস্থানের দিকে কামভাব ছাড়া দৃষ্টি দেয়,এবং কল্পনায় অন্য কোনো নারীকে সে সঙ্গী হিসেবে চায়,কিন্তু তৎক্ষণাৎ তার মেয়ের দিকে তার কামভাব জাগ্রত হয়ে যায়,তাহলে তখন হুরমতে মুসাহারা সাব্যস্ত হয়ে যাবে(তথা তার বিবি তার জন্য হারাম হয়ে যাবে)তবে যদি তার কামভাব কল্পিত সে নারীর উপরই থাকে তাহলে হুরমতে মুসাহারাহ সাব্যস্ত হবে না।ফাতাওয়ায়ে শামী-৩/৩৩(শামেলা)( কিতাবুন-নাওয়যিল-৮/২৮৮) 
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1233

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নের বিবরণমতে হুরমত হবে না।।
বিঃদ্রঃ অনেকবার অনলাইনে বা কলে আপনাকে বলেছি হুরমত হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...