আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আমি সাধারণত বাসাতেই সারাদিন থাকি। বাসায় সারাক্ষণ থাকতে আমার কোনো সমস্যা হয় না। বিভিন্ন কাজ কর্মে,ইবাদতে আমার সময়টা আলহামদুলিল্লাহ খুব ভালো কাটে।আমি আল্লাহর কাছে দুআ করি,"আমাকে এমন ভাবে পর্দা করার তৌফিক দিন যেন কোনো নন মাহরাম পুরুষ আমার ছায়াও না দেখে। আমাকে তাক‌ওয়া অর্জন করার তৌফিক দিন।" সমস্যা হচ্ছে আমাদের বাসায় ধরুন আমার খালা,খালু আসলো।তো খালুর সামনে গেলাম না।খালার সাথে কুশল বিনিময় করলাম।খালু আমার ছায়াও দেখলো না। কিন্তু সেই আমি যখন খালার বাসায় যাবো ওনাকে দেখতে তখন সেখানে যত‌ই ভিতরে গিয়ে আলাদা রুমে থাকি অথবা যত‌ই বোরকা, হিজাব,মোজা পরি ড্র‌য়িং রুমে ঢুকলেই তো খালু বা অন্য পুরুষ মানুষ থাকে। তাহলে "নন মাহরাম পুরুষ যেন ছায়াও না দেখে" এই ইচ্ছা কিভাবে পূরণ হবে?