ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ইবনে নুজাইম রাহ বলেন,
ﻭﺃﻣﺎ ﻗﻮﻟﻪ ﻋﻠﻴﻪ ﺍﻟﺴﻼﻡ : } ﻻ ﻳﺼﻮﻡ ﺃﺣﺪ ﻋﻦ ﺃﺣﺪ ، ﻭﻻ ﻳﺼﻠﻲ ﺃﺣﺪ ﻋﻦ ﺃﺣﺪ { ﻓﻬﻮ ﻓﻲ ﺣﻖ ﺍﻟﺨﺮﻭﺝ ﻋﻦ ﺍﻟﻌﻬﺪﺓ ﻻ ﻓﻲ ﺣﻖ ﺍﻟﺜﻮﺍﺏ ﻓﺈﻥ ﻣﻦ ﺻﺎﻡ ﺃﻭ ﺻﻠﻰ ﺃﻭ ﺗﺼﺪﻕ ﻭﺟﻌﻞ ﺛﻮﺍﺑﻪ ﻟﻐﻴﺮﻩ ﻣﻦ ﺍﻷﻣﻮﺍﺕ ﻭﺍﻷﺣﻴﺎﺀ ﺟﺎﺯ ﻭﻳﺼﻞ ﺛﻮﺍﺑﻬﺎ ﺇﻟﻴﻬﻢ ﻋﻨﺪ ﺃﻫﻞ ﺍﻟﺴﻨﺔ ﻭﺍﻟﺠﻤﺎﻋﺔ ﻛﺬﺍ ﻓﻲ ﺍﻟﺒﺪﺍﺋﻊ ﻭﺑﻬﺬﺍ ﻋﻠﻢ ﺃﻧﻪ ﻻ ﻓﺮﻕ ﺑﻴﻦ ﺃﻥ ﻳﻜﻮﻥ ﺍﻟﻤﺠﻌﻮﻝ ﻟﻪ ﻣﻴﺘﺎ ﺃﻭ ﺣﻴﺎ
তরজমাঃ নবীজী সাঃ এর ঐ হাদীস "কেউ কারো পক্ষ্য থেকে নামায/রোজা আদায় করতে পারবে না"এর অর্থ হচ্ছে কেউ কারো পক্ষ্য থেকে তার উপর আরোপিত ফরয/ওয়াজিব হুকুম- আহকাম আদায় করতে পারবে। বরং নিজ ফরয/ওয়াজিব নিজেই আদায় করতে হবে। অন্যর ফরয/ওয়াজিব আদায় করে তাকে দায় মুক্ত করানো যাবে না। তবে নফল ইবাদতের সওয়াব জীবিত/মৃত যে কাউকে দেয়া জায়েয আছে।এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে উক্ত সওয়াব প্রেরণকৃত ব্যক্তির কাছে গিয়ে পৌছে।(বাদায়ে সানায়ে)নফল ইবাদতের সওয়াব পৌছতে জীবিত/মৃতর কোন পার্থক্য নেই। (বাহরুর রায়েক,হজ্ব অধ্যায়;৩/৬৩) বিস্তারিত জানুন-
https://www.ifatwa.info/3565
সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যদি দিন তারিখ ঠিক না করে,এবং জরুরী মনে না করে, মৃত ব্যক্তিকে সওয়াব পৌছানোর উদ্দেশ্যে মেজবানির আয়োজন করা হলে, এটার অনুমোদন রয়েছে। কিন্তু যদি প্রচলন অনুযায়ী দিন তারিখ (তথা ৩দিনের সময় বা ৫ দিনের সময় ) ঠিক করে মেজবানির আয়োজন করা হয়, তাহলে সেটা বিদ'আত। এ সম্পর্কে আরো জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/1044
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) প্রচলিত নিয়মের মিলাদ বিদ'আত। তবে মিলাদের অর্থ যদি হয় দু'আ ও যিকির তাহলে বিধান হল, যদি জরুরী বা কর্তব্য হিসেবে করা হয়, তাহলে বিদআত হবে। তবে এমনিতেই হঠাৎ কেউ করে নিলে বিদ'আত হবে না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/2907(২) মৃত ব্যক্তির জন্য বছরে যেকোনো সময় মিলাদ পড়ানো যায়। মিলাদের খাবার বাসায় দিয়ে গেলে সেটা খাওয়া যাবে।
(৩) আপনার খালার যদি ঋণ থাকে, তাহলে আপনার খালার ওয়ারিছদের জন্য ওয়াজিব যে, অতিসত্বর তারা ঋণ পরিশোধ করবে।
(৪) নানীর উচিত সামর্থ্য অনুযায়ী আপনার নানার নামে দান সদকাহ করা।
(৫) মৃত ব্যক্তিকে দাফন করার পর তার আত্নীয় স্বজনদের জন্য করণীয় হল, দান সদকাহ করা। তৃতীয় দিনে মিলাদ করা বিদ'আত। তাছাড়া এমনিতেই প্রচলিত মিলাদ বিদ'আত। যেখানে গোসল করিয়েছে সেখানে আগরবাতি জ্বালানো এগুলোও বিদআতের অন্তর্ভুক্ত।