আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

+1 vote
382 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (9 points)
আসসালামু আলাইকুম
1.পুরস্কার পাবার আশা বিভিন্ন ইসলামিক কুইজে অংশগ্রহণ করা যাবে? অনেকে বলে যে পুরস্কারের লোভে পরীক্ষা দেয়া যাবে না।
2 .  ifatwa এর বিভিন্ন প্রশ্ন ও উত্তর গুলো ফেসবুক কিংবা অন্য কোনো ভাবে শেয়ার করা দোষনীয় কি? এতে আপনাদের অনুমতি নিতে হবে কিনা?  বিভিন্ন মানুষের উপকার হওয়ায় আপনাদের সওয়াব ও হচ্ছে যেহেতু।
3.মৃত ব্যক্তি কি মৃত্যুর ৪০ দিন পূর্বে বুঝতে পারে যে সে মারা যাবে? কোনো আলামত কি সে পায়?

4. ডাক্তার রা বিভিন্ন ডায়াগনোসিস পরীক্ষায় যে ছাড় দেয় এটা নেয়া জায়েজ হবে?
5. আমার কিছু পরিচিত মানুষ তাসাউফ চর্চা করে। তাসাউফ চর্চা করা ইসলামের সাথে সাংঘর্ষিক কি? তাদের থেকে জ্ঞান নেয়া যাবে? যদিও তারা কুরআন দিয়েই জ্ঞান দিয়ে থাকে।

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১) পুরস্কার পাবার আশা বিভিন্ন ইসলামিক কুইজে অংশগ্রহণ করা যাবে। তবে দ্বীন ও জ্ঞান অর্জনই মূল উদ্দেশ্য থাকা চাই। যদি দ্বীনি জ্ঞান অর্জন উদ্দেশ্য হয়, তাহলে এতে সওয়াবও পাওয়া যাবে। 
(২) ifatwa এর বিভিন্ন প্রশ্ন ও উত্তর স্যোসাল মিডিয়ায় প্রকাশ করতে হলে কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। এ বিষয়ে ইঞ্জিনিয়ার মারছুছ সাহেবের সাথে যোগাযোগ করতে পারেন। 
(৩)মৃত ব্যক্তি মৃত্যুর ৪০ দিন পূর্বে বুঝতে পারে যে সে মারা যাবে বা সে কোনো আলামত পাবে। এমন কোনো কথা বা আকিদা বিশ্বাস ইসলামে নাই। 
(৪)ডাক্তার বা বিভিন্ন ডায়াগনোসিস পরীক্ষায় যে ছাড় দেয় এটা নেয়া জায়েজ ।
(৫) বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/1037 সুতরাং তাসাউফ চর্চা করা যাবে। তবে আকিদা বিশ্বাস কে ঠিক রাখতে হবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...