আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
144 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (9 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।  আমি জানতে চাই যে হুজুর সা: এর জমানায় পর্দার আয়াত নাজিল হবার পর কি মহিলাদের নবিজি সা: এর সাথে পর্দা করতেন? শুনেছি জান্নাতে জান্নাতীরা হুজুর সা: ও উনার সাহাবীদের সাথে বসবেন এবং খোশগল্প করবেন। জান্নাতী মহিলাদের কি জান্নাতে হুজুর সা: এর সাথে পর্দা থাকবে নাকি সামনাসামনি হতে পারবে? স্বপ্নে কি হুজুর সা: কে মহিলারা দেখতে পান?
আমি কি করলে নবীজীর প্রতি মহব্বত বাড়বে? সুন্নতের উপর ২দিন আমল করে পরে ছেড়ে দেই। এস্তেকামাত নেই। কিভাবে সুন্নতের উপর আমল বাড়াতে পারি? আর আমার নবিজী সা: এর প্রতি মহব্বত আছে কিনা কিভাবে বুঝবো?
আমাকে মাঝে মাঝে নবীজীর ব্যাপারে শয়তান অনেক ওয়াসওয়াসা দেয় যেগুলো মুখে উচ্চারন করা সম্ভব না। সীরাত পড়া অথবা শুনার সময় নবিজী সা: কে নিয়ে যেকোনো ভালো কথা বললেও শয়তান তখন উনার বিরুদ্ধে কেমন যেনো উল্টাপালটা চিন্তা/উস্কানি এনে দেয় যেগুলো মনে আসুক আমি চাইনা। কিন্তু এমন হতেই থাকে। তখন মনে হয় আমি হয়তো নবিজীকে ভালোবাসিনা যেভাবে সব মুসলিম ভালোবাসে।
কি করলে এমন আসবেনা এবং মহব্বত বাড়বে আমাকে কিছু নসীহত করুন। আমি উনাকে অনেক মহব্বত করতে চাই কিন্তু মনের এই ওয়াসওয়াসার জন্য আমি এখন ভয়ই পাচ্ছি যে ঈমান নষ্ট হচ্ছে কিনা।

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত,
حَدَّثَنَا مُوسَى، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «تَسَمَّوْا بِاسْمِي وَلاَ تَكْتَنُوا بِكُنْيَتِي، وَمَنْ رَآنِي فِي المَنَامِ فَقَدْ رَآنِي، فَإِنَّ الشَّيْطَانَ لاَ يَتَمَثَّلُ فِي صُورَتِي، وَمَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ»
রাসূলুল্লাহ সাঃ বলেন,আমার নাম দ্বারা নাম রাখতে পারবে,তবে আমার কুনিয়ত দ্বারা কেউ যেন কুনিয়ত না রাখে,যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখবে,সে সত্যই আমাকে দেখবে,কেননা শয়তান আমার সুরত ধারণ করতে পারে না।যে ব্যক্তি আমার উপর মিথ্যা বলবে,সে যেন তার জায়গা জাহান্নামকে বানিয়ে নেয়।(সহীহ বোখারী-১১০)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/7331

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য পর্দা ফরয ছিলনা। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতে সবাই দেখবে। স্বপ্নে দেখতে হলে বেশী বেশী উনার উপর দুরুদ পাঠ করতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...