ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
https://www.ifatwa.info/17792/ নং ফাতাওয়াতে আমরা বলেছি যে,
শরীয়তের বিধান হলো বিবাহের পরদিন (বাসর রাত পর) পাত্রের পক্ষ
থেকে ওলিমা করা সুন্নাত।
,
রাসুলুল্লাহ সা. নিজে ওলিমা করেছেন এবং সাহাবিদের করতে বলেছেন।
রাসুলুল্লাহ সা. জয়নব বিনতে জাহাশ রা. কে বিয়ে করার পরদিন ওলিমা
করেছিলেন। (বুখারি,
হাদিস নম্বর-৫১৭০)
.
হজরত আনাস রা. বলেন, নবী সা. আবদুর রহমান ইবনে আওফের গায়ে হলুদ রঙের চিহ্ন দেখে জিজ্ঞেস
করলেন, এটা কী?
তিনি বললেন, আমি এক খেজুর আঁটির ওজন স্বর্ণ দিয়ে একজন মহিলাকে বিবাহ করেছি।
রাসুল (সা.) বললেন, ‘আল্লাহ তোমার বিবাহে বরকত দান করুক। একটি ছাগল দ্বারা হলেও তুমি
ওলিমা করো।’ (বুখারি: ৫১৫৫; মুসলিম ও মিশকাত, হাদিস নম্বর-৩২১০)।
,
মেয়ে পক্ষ থেকে কোনো ওলিমা নেই। হ্যাঁ, তারা যদি কোনো
চাপে নয়,বরং সন্তুষ্টি চিত্তে শরয়ী সীমারেখার আওতায় থেকে দাওয়াতের আয়োজন
করে,তাহলে তাহা জায়েজ আছে। (কিতাবুন নাওয়াজেল ৮/২৭৫)
.
বিস্তারিত জানুনঃ https://ifatwa.info/8138
/
আরো জানুন- https://ifatwa.info/4202/
.
★ সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
.
১. যদি কনে পক্ষ যদি কাহারো চাপে পরে নয়, বরং এমনিতেই
সন্তুষ্টি চিত্তে মেয়ের বাড়ীতেই বা কমিউনিটি সেন্টারে দাওয়াতের আয়োজন করে, তাহলে পর্দা
মেইনটেইনের শর্তের ভিত্তিতে সেই দাওয়াতে যাওয়া যাবে। এতে কোনো সমস্যা নেই। তবে যদি
মেয়ে পক্ষকে চাপ প্রয়োগ করে (যা আমাদের সমাজে সাধারণত হয়ে থাকে) বেশী লোকের দাওয়াতের
আয়োজন করা হয় বা তাদেরকে পেসার দিয়ে তাদের থেকে টাকা নিয়ে ছেলেদের বাড়ীতে আয়োজন করা
হয় তাহলে এমন দাওয়াত খাওয়া থেকে বিরত থাকতে হবে এবং খাবার দিয়ে গেলেও তা খাওয়া যাবে
না। বরং গরীবদেরকে দিয়ে দিতে হবে।
.
২. এটা তো অনেক বড় লজ্জার বিষয় যে, মেয়ে পক্ষ থেকে
টাকা এনে ছেলের বাড়ীতে দাওয়াতের আয়োজন করা। এসব থেকে বিরত থাকা চাই। এমন অনুষ্ঠানে
দাওয়াত দিলেও বা খাবার পাঠিয়ে দিলেও তা খাওয়া থেকে বিরত থাকা চাই। কারণ কনে পক্ষ সন্তুষ্ট
চিত্তে দিয়েছে কি না। সন্দেহ রয়েছে। বরং বেশী সম্ভবনা রয়েছে যে, কনে পক্ষকে চাপ
প্রয়োগ করে বা কনে পক্ষ চক্ষু লজ্জার কারণে এই টাকা দিয়েছে। আর শরীয়তের বিধান হলো বিবাহের পরদিন (বাসর রাত পর)
পাত্রের পক্ষ (কনের পক্ষ থেকে নয়) থেকে ওলিমা (লোকদেরকে খাওয়ানো) করা সুন্নাত।