আমার একজন খুব কাছের বান্ধবী আছে, যে মানসিকভাবে আমার ওপর অনেক নির্ভরশীল। আমরা আগে একই ইউনিটে ছিলাম এবং আমি তাকে সবসময় সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি। এমনকি আগেও একাধিকবার নিজের গ্রুপ পরিবর্তন করে তার সাথে গ্রুপ নিয়েছি, যদিও সেই গ্রুপে কিছু মানুষের কারণে আমি নিজেকে অনিরাপদ অনুভব করতাম। তবুও তাকে ভালোবেসে এবং তার কথা ভেবে আমি তা করেছি। আমি তাকে বলেছিলাম যে আমরা কষ্ট হলেও একসাথে থাকার চেষ্টা করবো, ইন শা আল্লাহ।
নতুন রোটেশনে তাকে এমন একটি ইউনিটে দেওয়া হয়েছে যেটা সে একেবারেই চায় না এবং যেখানে সে নিজেকে খুব অস্বস্তিতে ও অনিরাপদ মনে করে। আমাকে অন্য একটি ইউনিটে দেওয়া হয়েছে, যেটা আমার জন্য তুলনামূলকভাবে ভালো ও নিরাপদ। এই ইউনিটে ভালোভাবে শেখানো হয় এবং আমি ভবিষ্যতে এই সাবজেক্টে ক্যারিয়ার করতে চাই, তাই শেখার বিষয়টি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ।
আমার বান্ধবী খুব কান্নাকাটি করেছে এবং সর্বোচ্চ চেষ্টা করেছে যেন আমরা একসাথে থাকতে পারি। সে আমাকে অনুরোধ করেছে যেন আমি তার ইউনিটে গিয়ে তার পাশে থাকি। সে মানসিকভাবে খুব ভেঙে পড়েছিল এবং অতিরিক্ত distress-এর কথা বলেছে, এমনকি মৃত্যুকামনার কথাও প্রকাশ করেছে।
অন্যদিকে, ঐ ইউনিটে গেলে আমার নিজের ভবিষ্যৎ, মানসিক শান্তি ও কিছু বাস্তব ঝামেলার আশঙ্কা ছিল। আমার মনে হয়েছে, এতে আমি আজীবন রিগ্রেট করতে পারি। কারণ এর আগেও তার সাথে গ্রুপ নেওয়ার কারণে কিছু ক্ষেত্রে আমি রিগ্রেট অনুভব করেছি এবং মনে হয়েছে তার প্রয়োজন শেষ হলে আমার গুরুত্বও কমে যায়।
আমি অনেক চেষ্টা করেছি তাকে আমার ইউনিটে আনার জন্য, কিন্তু তা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত আমি নিজের ইউনিটেই থাকার সিদ্ধান্ত নিই এবং তার ইউনিটে যাইনি। এখন আমার ভেতরে খুব অপরাধবোধ কাজ করছে। আমি ইস্তিখারা করেছিলাম, কিন্তু তবুও নিজের মনকে পুরোপুরি মানাতে পারিনি। আমার মনে হচ্ছিল, এবার যদি আবার গ্রুপ পরিবর্তন করি, তাহলে আমি যেন খাঁচাবন্দি পাখির মতো হয়ে যাবো।
এখন আমার প্রশ্ন হলো—ইসলামের দৃষ্টিতে আমি কি নিজের স্বার্থ ও ভবিষ্যৎকে প্রাধান্য দিয়ে ভুল করেছি? আল্লাহর সন্তুষ্টির জন্য কি আমার উচিত ছিল নিজের সম্ভাব্য ক্ষতি সত্ত্বেও বন্ধুর কষ্ট লাঘবের জন্য তার ইউনিটে চলে যাওয়া?
এই পরিস্থিতিতে শরিয়তের দৃষ্টিতে সঠিক সিদ্ধান্ত কী ছিল—নিজের সীমা ও ভবিষ্যৎ বিবেচনা করা, নাকি বন্ধুর মানসিক কষ্ট লাঘবের জন্য আত্মত্যাগ করা? আমার নিয়তের ব্যাপারে আল্লাহর কাছে আমি কীভাবে জবাবদিহি করব?
এখন সে আমার সাথে আর কথা বলেনা।আমি বুঝিয়েছি কিন্তু আমাকে রিজেক্ট করছে বারবার।