ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) প্রস্রাবের প্রচন্ড চাপ নিয়ে নামাজ পড়া মাকরূহে তানযিহি। যেসব নামায মাকরুহে তাহরিমীর সাথে আদায় হয়ে থাকে, সেই সব নামাযকে আবার দোহড়াতে হয়। সুতরাং প্রস্রাবের প্রচন্ড চাপ নিয়ে নামাজ পড়লে সেই নামাযকে দোহড়াতে হবে না।
(২) অজুতে তিনবার ধৌত করা অর্থ হল, প্রত্যেক ধৌত করার অঙ্গ সমূহকে নতুন পানি দ্বারা তিনবার ধৌত করা উদ্দেশ্য।
ওজুর নিয়মঃ-ওজুর কিছু ফরয(অত্যাবশ্যকীয় পালনীয়) রয়েছে এবং কিছু সুন্নাত(অত্যাবশ্যকীয় নয় তবে সচরাচর রাসূলুল্লাহ সাঃ থেকে প্রমাণিত) এবং কিছু মুস্তাহাব(উত্তম ও ভালো)। এবং কিছু মাকরুহ রয়েছে যা বর্জনীয়।
ওজুর ফরয চারটি যথাঃ-
(১)
চুলের গুড়া থেকে তুথনীর নিচ পর্যন্ত এবং এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত সমস্ত মূখ ধৌত করা।
(২)
দুনু হাত কনুই সহ ধৌত করা।
(৩)
দুনু পা টাখনু সহ ধৌত করা।
(৪)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
অজুর সময় নাকে পানি দেওয়া সুন্নত, ফরয নয়। কাজেই নাকে পানি দেওয়া নিয়ে সন্দেহ হলে অজুতে কোনো সমস্যা হবে না।