আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
67 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (3 points)
নারীদের জন্য ফ্রিল্যান্সিং এ ভয়েস ওভার দিয়ে ইনকাম করা জায়েজ হবে? এছাড়া ইউটিউব এ অডিও বুক পড়ে টাকা ইনকাম করা কী হালাল হবে? অডিও বুক এ ভয়েস দেয়ার ক্ষেত্রে কণ্ঠ নরম করতে হয়না, বরং স্বাভাবিক/মোটা স্বরে বলা যায়।

1 Answer

0 votes
by (807,390 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
বিশেষ জরুরত ব্যতীত ফটো-ভাস্কর্য তথা স্থীর চিত্র ইসলামে পরিস্কার হারাম।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2253

নারীকন্ঠ যদিও সতরের অন্তর্ভূক্ত নয়, তবে ফিতনার আশংকার দরুণ পর-পুরুষের সামনে নারীদের কন্ঠও পর্দার অন্তর্ভূক্ত। সুতরাং বিনা প্রয়োজনে নারীরা পর-পুরুষের সামনে তাদের কন্ঠকে প্রকাশ করতে পারবে না। ভয়েস চেঞ্জার দ্বারা নারী কন্ঠকে পুরুষ কন্ঠে রূপান্তরিত করা বিষয়টা ব্যখ্যা সাপেক্ষ্য। ভালো নিয়তে হলে হয়তো রুখসত দেয়া যেতে পারে। তবে ধোকা দেওয়ার উদ্দেশ্যে হলে এভাবে ভয়েস চেঞ্জ করা কখনো জায়েয হবে না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1058

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন!
ব্যাকগ্রাউন্ডে নারী কন্ঠ ব্যাবহার করে কোনো প্রকার ভিডিও তৈরী করা, তাছাড়া কোনো প্রকার প্রানীর দৃশ্য ব্যবহার করা ও মিউজিক ব্যবহার করা কোনোটাই জায়েয হবে না। আপনি AI দ্বারা পুরুষ কন্ঠ ব্যবহার করবেন। এবং AI নির্মিত সেটা উল্লেখ করে দিবেন।



(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...