আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
১)আমি যখন দুআ করি,"হে আল্লাহ আপনি আমার বাবা মা,আত্মীয় স্বজন,প্রতিবেশী সহ মুসলিম উম্মাহর সবাইকে ভালো রাখেন,সব বিপদাপদ থেকে রক্ষা করেন, সবাইকে উত্তম হিদায়াত দান করুন, তাদের দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুন, মুসলিম উম্মাহর সব অবিবাহিত ভাই বোনদের উত্তম বিয়ের ব্যবস্থা করে দিন এবং আমাদের মুসলিম উম্মাহর সবাইকে আখিরাতে জান্নাত দান করুন" এই দুআগুলো আমি দৃঢ় বিশ্বাস নিয়ে করতে পারি না। আমার শুধু মনে হয় এটা তো দুনিয়া এখানে তো সবাই তো ভালো থাকবে না, সবাই হিদায়াত পাবে না, আমার দোয়ার কারণে তো সব অবিবাহিত ভাই বোনদের বিয়ের ব্যবস্থা হয়ে যাবে না,সবাই তো জান্নাতে যাবে না তাহলে এত দোয়া আমি কেন করবো? কিন্তু মুসলিম উম্মাহর জন্য এভাবে দোয়া করতে আমার অনেক শান্তি লাগে। এক্ষেত্রে কি করা যায় শাইখ?
২)উপরের দোয়ায় আমি সবসময় মুসলিম উম্মাহর কথা বলি। কিন্তু সারা বিশ্বের অমুসলিমদের জন্য কোনো দুআ করি না।যেমন অমুসলিমদের‌ও হিদায়াত দেন এই টাইপের দুআ। তাদের জন্য কোনো দুআ করার কি দরকার আছে শাইখ?