আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
76 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (5 points)
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।


রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 'যে ব্যক্তি মদিনায় মৃত্যুবরণ করতে সক্ষম, সে যেন তা করে। কেননা যে মদিনায় মৃত্যুবরণ করবে, আমি তার জন্য শাফায়াত করব।'


মদিনায় বসবাসের প্রতি রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন। এমনকি এখানে বসবাসের ফলে কেউ দুঃখ-কষ্টে নিপতিত হলেও ধৈর্য ধারণ করতে বলেছেন এবং মদিনা ছেড়ে যেতে নিরুৎসাহ করেছেন।


রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 'মদিনার পথে-প্রান্তরে রয়েছে প্রহরী ফেরেশতারা, তাই এখানে মহামারি ও দাজ্জাল প্রবেশ করতে পারবে না।


এই তিনটা হাদিস কি সহীহ?

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১) 
হাদীস শরীফে এসেছেঃ- 

قَالَ رَسُولُ اللَّهِ ﷺ:
«مَنْ اسْتَطَاعَ مِنْكُمْ أَنْ يَمُوتَ بِالْمَدِينَةِ فَلْيَفْعَلْ، فَإِنِّي أَشْفَعُ لِمَنْ مَاتَ بِهَا»

রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
“তোমাদের মধ্যে যে ব্যক্তি মদিনায় মৃত্যুবরণ করতে সক্ষম, সে যেন তা করে। কেননা যে ব্যক্তি মদিনায় মৃত্যুবরণ করবে, আমি তার জন্য শাফায়াত করব।”
(তিরমিযী, ইবনে মাজাহ)

(০২) 
হাদীস শরীফে এসেছেঃ-

قَالَ رَسُولُ اللَّهِ ﷺ:
«لَا يَصْبِرُ عَلَى لَأْوَاءِ الْمَدِينَةِ وَشِدَّتِهَا أَحَدٌ إِلَّا كُنْتُ لَهُ شَفِيعًا يَوْمَ الْقِيَامَةِ أَوْ شَهِيدًا»

রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
“মদিনার কষ্ট ও কঠিন অবস্থার ওপর যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে, কিয়ামতের দিন আমি তার জন্য শাফায়াতকারী বা সাক্ষী হব।”
(সহীহ মুসলিম)


(০৩) 
মদিনা মহামারি ও দাজ্জাল থেকে সুরক্ষিত।
হাদীস শরীফে এসেছেঃ- 

قَالَ رَسُولُ اللَّهِ ﷺ:
«عَلَى أَنْقَابِ الْمَدِينَةِ مَلَائِكَةٌ، لَا يَدْخُلُهَا الطَّاعُونُ وَلَا الدَّجَّالُ»

রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
“মদিনার প্রবেশপথগুলোতে প্রহরী ফেরেশতারা নিয়োজিত আছেন। তাই সেখানে মহামারি (তাঊন) ও দাজ্জাল প্রবেশ করতে পারবে না।”
(সহীহ বুখারী ও সহীহ মুসলিম)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ৩ টি হাদীসই সহীহ।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...