জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
শরীয়তের দৃষ্টিতে হারানো জিনিস খুঁজে পাওয়ার জন্য নির্দিষ্ট কোনো বাধ্যতামূলক আমল নেই। তবে কুরআন,সুন্নাহ অনুযায়ী দোয়া করা বৈধ ও উত্তম।
রাসুলুল্লাহ ﷺ থেকে বর্ণিত একটি দোয়া আছে
اللَّهُمَّ رَبَّ الضَّالَّةِ رُدَّ عَلَيَّ ضَالَّتِي
হে আল্লাহ! যিনি হারানো জিনিসের মালিক, আমার হারানো জিনিসটি আমাকে ফিরিয়ে দিন।
(ইবনু সুন্নি, আমালুল ইয়াওম ওয়াল লাইলাহ অনেক আলেম দোয়াটিকে গ্রহণযোগ্য বলেছেন)
সাধারণভাবে আল্লাহর কাছে সাহায্য চাওয়া।
যেমন, “হে আল্লাহ, তুমি সব জানো। যদি এতে আমার কল্যাণ থাকে, তবে আমার হারানো জিনিসটি আমাকে খুঁজে পেতে সাহায্য করো।”
★এক্ষেত্রে সম্ভব হলে থানায় গিয়ে তাদের সহযোগিতাও নেয়া যেতে পারে।
দুই রাকাআত নফল সালাত পড়ে দোয়া করা।
ইস্তিগফার বেশি পড়া:
কিছু সদকা করা (নিয়ত থাকবে—আল্লাহ যেন সাহায্য করেন)
বাস্তব চেষ্টা চালিয়ে যাওয়া (খোঁজ নেওয়া, জায়গা মনে করা ইত্যাদি)