আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
51 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (11 points)
Assalamualaikum wa rahmatullahi wa barakatuh

আজ নানু বাড়ি থেকে বাসায় আসার পথে রাস্তায় আমার প্রায় ৪–৫ লক্ষ টাকার স্বর্ণ ও ১ লক্ষ টাকা হারিয়ে গেছে। বিষয়টি নিয়ে আমি খুবই চিন্তিত ও দুশ্চিন্তায় আছি।

এই পরিস্থিতিতে ইসলামি দৃষ্টিকোণ থেকে এখন আমার করণীয় কী হতে পারে?

দোয়া, সদকা, বা অন্য কোনো আমল থাকলে দয়া করে জানালে উপকৃত হবো।

জাযাকিল্লাহু খাইরান।

1 Answer

0 votes
by (766,140 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
শরীয়তের দৃষ্টিতে হারানো জিনিস খুঁজে পাওয়ার জন্য নির্দিষ্ট কোনো বাধ্যতামূলক আমল নেই। তবে কুরআন,সুন্নাহ অনুযায়ী দোয়া করা বৈধ ও উত্তম। 

রাসুলুল্লাহ ﷺ থেকে বর্ণিত একটি দোয়া আছে

اللَّهُمَّ رَبَّ الضَّالَّةِ رُدَّ عَلَيَّ ضَالَّتِي

হে আল্লাহ! যিনি হারানো জিনিসের মালিক, আমার হারানো জিনিসটি আমাকে ফিরিয়ে দিন।
(ইবনু সুন্নি, আমালুল ইয়াওম ওয়াল লাইলাহ  অনেক আলেম দোয়াটিকে গ্রহণযোগ্য বলেছেন)

সাধারণভাবে আল্লাহর কাছে সাহায্য চাওয়া।
যেমন, “হে আল্লাহ, তুমি সব জানো। যদি এতে আমার কল্যাণ থাকে, তবে আমার হারানো জিনিসটি আমাকে খুঁজে পেতে সাহায্য করো।”

★এক্ষেত্রে সম্ভব হলে থানায় গিয়ে তাদের সহযোগিতাও নেয়া যেতে পারে।

দুই রাকাআত নফল সালাত পড়ে দোয়া করা।
ইস্তিগফার বেশি পড়া:
কিছু সদকা করা (নিয়ত থাকবে—আল্লাহ যেন সাহায্য করেন)

বাস্তব চেষ্টা চালিয়ে যাওয়া (খোঁজ নেওয়া, জায়গা মনে করা ইত্যাদি)


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...