আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
77 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (46 points)
edited by
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। কোন মানুষ একবার নিজ ইচ্ছেতে কাউকে না জানিয়ে বিয়ে করে।তহ এখন জানার পর আবার এমনিতে বিয়ে করতে চায় মানসিক শান্তির জন্য আর কি।তহ মনে মনে যদি ভাবে ওদের সম্পর্ক ঠিক আছে কিনা জানে না সবকিছু ঠিক আছে তহ।আরেকবার বিয়েটা করলে ভালো হতো এভাবে ভাবতে ভাবতে কান্না করে করে মনে মনে মুখ দিয়ে কিছু না বলে এমনিতে চাইলে কি সম্পর্কে কোন সমস্যা হয়?  সম্পর্ক হারাম হয়ে গেছে বা আছে এমন কিছু মুখ দিয়ে বলে নি(এমন চায়ও না,এমনিতে মানসিক শান্তির জন্য) ।মানে এমনিতে মনে আসতেছিল অনেক মাজহাাবে তহ বিয়ে হয় না এভাবে তবু মানসিক শান্তির জন্য, আর কোনদন ঈমানে সমস্যা হওয়ার মত কথা বলেছে কিনা এসব ভাবতে ভাবতে এভাবে কিছু মুখ দিয়ে না বলে মনে মনে আল্লাহর কাছে কান্না করে মোনাজাত করলে হাত তোলে তাহলে কি কোন সমস্যা হবে?

মানে আল্লাহর কাছ থেকে সাহায্য চাওয়া আর একটা সুন্দর জীবন চাওয়া উদ্দেশ্য হলে আর কোন উদ্দেশ্য না।

1 Answer

0 votes
by (805,920 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
পূর্বে অনেক ফাতাওয়াতে আমরা উল্লেখ করেছি যে,মাতাপিতার সম্মতি ব্যতীত কখনো কোনো মুসলমান যুবক যুবতীর জন্য কোর্ট মেরেজ করা সমীচীন হবে না,মঙ্গলজনক হবে না।মাতাপিতাকে না জানিয়ে বালিগ ছেলে মেয়ের বিবাহ নিয়ে উলামাদের মধ্যে মতবিরোধ রয়েছে।উনেক উলামায়ে কেরাম অভিভাবকহীন বিয়েকে বাতিল বলে মনে করেন।হানাফি মাযহাব মতে কু'ফু হিসেবে ছেলেটি মেয়ের সমকক্ষ বা বেশী মর্যাদার অধীকারী হলেই কেবল বিয়ে শুদ্ধ হয়ে যাবে।নতুবা মেয়ের অভিভাবকের অনুমতির উপর বিয়ে মওকুফ থাকবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/408, কুফু সম্পর্কে জানতে https://www.ifatwa.info/780
চার মাযহাবের অবস্থান দলীল সহ বিস্তারিত জানুন-এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1525

প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যদি দুজন সাক্ষীর সামনে ইজাব কবুল হয়ে থাকে, এবং কু'ফু ঠিক থাকে, তাহলে মেয়ের বেলায় বিয়েটি শুদ্ধ হয়েছে বলে ধরে নেয়া হবে। এবং ছেলের বেলায় কু'ফু মিল থাকুক বা না থাকুক সর্বাবস্থায়ই বিয়ে বিশুদ্ধ বলে ধরে নেয়া হবে। সুতরাং ওয়াসওয়াসা বা মনের ভয়কে দূর করে বিবাহ বিশুদ্ধ হয়েছে বলে ধরে নিতে হবে। এখানে মনের মধ্যে কোনো প্রকার ভয় বা সংশয় সন্দেহকে জায়গা দেয়া যাবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...