আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
82 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (44 points)
السلام عليكم ورحمة الله وبركاته
০১- উস্তাজ বড়দের ছোটদের প্রতি কি দায়িত্ব আছে? কখনো কি ছোটমানুষকে বড় কেউ কষ্ট দিলে তার বদ দোয়া ওই ব্যক্তির উপর লাগতে পারে?

০২- সন্তানের বদ দোয়া কি বাবা মা এর উপর লাগতে পারে? যদি বাবা মা অধিক পরিমাণে জুলুমকারী হয়।

০৩- কেউ যদি স্পষ্টভাষী হওয়ার নামে মানুষের সামনে কারো দোষ ধরে এবং বলে যে আমি যা বলি সামনাসামনি বলি। এটা কি ঠিক?

০৪- মৃত ব্যক্তির কাছে কিছু প্রার্থনা করার হুকুম কি? আমাকে এক্টু বিস্তারিত বল্লে মুনাসিব হয়।
০৫- আমি কোনো আমল করে এই দোয়া করতে পারবো যে সেটা যেনো নির্দিষ্ট এমন এক ব্যক্তির আমলনামায় পৌঁছায় যে কিনা এখনো জীবিত!?

০৬- উস্তাজ আমার আগে ইস্তেহাজার সমস্যা ছিল। এখন আলহামদুলিল্লাহ নেই। আমি মাজুর ও নই আলহামদুলিল্লাহ। আমার মাঝে মধ্যে নরমালের তুলনায় এক্টু বেশি সাদা স্রাব যায়। তখন ও মাজুরের মধ্যে গণ্য হবোনা ইন্ন শা আল্লহ। কিন্তু তারপরো আমি প্রতি ওয়াক্তে ওজু করে নামাজ পড়ি ওইরকম অবস্থা হলে। কিন্তু এম্নিতে নরমালি যখন খুব কম সাদা স্রাব যায় বা একদম যায়ই না তখন কি টিস্যু দিয়ে একই ওজুতে কয়েক ওয়াক্ত নামাজ আদায় করতে পারবো?

1 Answer

0 votes
by (814,680 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)  ছোটদেরকে স্নেহ ও মহব্বত করতে হবে।ছোটদেরকে বড় কেউ কষ্ট দিলে, তার বদ দোয়া ঐ  ব্যক্তির উপর লাগতে পারে। কেননা মাজলুমের বদদু'আ এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকেনা।

(২) সন্তানের বদ দোয়াও বাবা মা এর উপর পতিত হতে পারে যদি বাবা মা জুলুমকারী হয়।

(৩) কেউ যদি স্পষ্টভাষী হওয়ার নামে মানুষের সামনে কারো দোষ ধরে এবং বলে যে আমি যা বলি সামনাসামনি বলি। এটা সম্পূর্ণ অঠিক। 
আল্লাহ তা'আলা বলেন, 
وَيْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةٍ
প্রত্যেক পশ্চাতে ও সম্মুখে পরনিন্দাকারীর দুর্ভোগ(সূরা হুমাযাহ)

(৪) মৃত ব্যক্তির কাছে কিছুর প্রার্থনা শিরক।
(৫) জীবিত ব্যক্তিকে ঈসালে সওয়াব বা সওয়াব পৌছানো যাবে।

(৬) মা'যুর না হলে টিস্যু চেপে কয়েক ওয়াক্ত নামায পড়ার কোনো সুযোগ নাই। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...