আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
82 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (13 points)
আসসালামু আলাইকুম আজ আমার বিড়াল মারা গেসে এর আগেও একটা মারা গেসে । আমি এগুলা রেস্কিউ করে আনসি । আগের টাও প্যারালাইজড ছিলো ওরা মাছ ছাড়া কিছু খায়না ,বামুন জাতের তো প্রসাব পায়খানা খাবার সব আমার করা লাগে । এই বিড়াল টা কে আমি পাইসি ২ বছর প্রায় ওর হাত পা শক্ত হয়ে গেসে ডক্তর দেখাউসু চিকিৎসা নাই । রিসেন্ট আমার বাসায় আমি আরো বিড়াল আনসি বাচ্চা । তো ওদের ফ্লু হওয়াতে আমি ওদের নিয়ে টানা মেডিকেলে আসা যাওয়া করতাম । যার ফলে যে প্যারালাইজড ও মেইবি কষ্ট পাইসে।। ওর প্রতি আমার একটু গাফেলতি হয়ে গেসে ,ওর পায়খানা আটকে রাতে মারা গেসে ,আমাকে ডাকেনি ঘুম এর কারণে আমিও টের পাইনি । আমি ওকে মেডিসিন দিয়ে পায়খানা করাতাম। আমি বুঝতে পারিনি ওর যে পায়খানার কারণে কষ্ট হচ্ছে । এখন ও মারা যাওয়ার পর থেকে আমার সাইড থেকে অনেক হক্ব আদায় হয়নি মনে হচ্ছে । ওর খাবার ,মেডিসিন টেইক কেয়ারে আমার গাফেলতি হয়ে গেসে লাগতেসে । আমি আমাকে মানায়তে পারতেসিনা । আমি ওর প্রতি অনেক উইক ,ও চোখ উঠে নি তার আগে পাইসি ,চোখ খুলে ও মা হিসাবে আমাকেই পাইসে ,ও বোবা টাইপ ছিলো আমার সাথ চোখ দিয়ে কথা বলতো। এখন শুধু আমার শেষ মুহুর্তে ওর থেকে দুরে সরা ,অন্য বিড়াল দের নিয়ে বিজি হওয়া ,ওর খাবার দাবার সব কিছুতে হেলা ফেলা হইসে এসব মনে পরতেসে । আল্লাহ কি শাস্তি দিবেন ? আর ও কি জান্নাতে যাবে গেলে কি আমার সাথে থাকবে । আমার অন্তর ফেটে যাচ্ছে আমার অবহেলা গাফেলতি ভুলে যাওয়া ওর খেয়াল রাখা কমিয়ে দেয়া এসব ই মনে পরছে । আমার অন্তর ফেটে যাচ্ছে.. আমি নিজেকে ক্ষমা করতে পারছিনা আমি কিভাবে ওর প্রতি এটেনশন কমালাম? জম্ম মউত রবের কাছে? ও ত আমার অবহেলায় মরসে এই আফসোসে আমি মূর্ছা যাইতেসি ।

1 Answer

0 votes
by (814,620 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন,
 (وَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ فِيمَا أَخْطَأْتُمْ بِهِ وَلَكِنْ مَا تَعَمَّدَتْ قُلُوبُكُمْ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا)
এ ব্যাপারে তোমাদের কোন বিচ্যুতি হলে তাতে তোমাদের কোন গোনাহ নেই, তবে ইচ্ছাকৃত হলে ভিন্ন কথা। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।(সূরা আহযাব-৫)


রাসূলুল্লাহ সাঃ বলেন,
إِنَّ اللَّهَ قَدْ تَجَاوَزَ عَنْ أُمَّتِي الْخَطَأَ، وَالنِّسْيَانَ، وَمَا اسْتُكْرِهُوا عَلَيْهِ
নিশ্চয় আল্লাহ তা'আলা আমার উম্মতের অজ্ঞতা ও ভূলভাল কে ক্ষমা করে দিবেন।এবং অপারগতা বশত কৃত গোনাহকেও ক্ষমা করে দিবেন।(সুনানে ইবনে মা'জা,-২০৪৩)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/4560

বিড়াল লালন পালন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/4980

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু আপনি ইচ্ছাকৃতভাবে বিড়ালকে কষ্ট দেননি, বা বিড়ালের হক আদায়ে ত্রুটি করেননি তাই আপনার কোনো গোনাহ হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 299 views
...