আসসালামু আলাইকুম হুজুর।
১/ আমি গ্রাম থেকে শহরে এসে বাড়ি করেছি। আমি এলাকার সবার সাথে শুধু সালাম কেমন আছেন এতটুকুই সীমাবদ্ধ রাখি। অযথা আড্ডা দিলে মানুষের সাথে ব্যক্তিগত বিষয়ে গভীর হতে হবে এবং এতে ফিতনা বাড়বে। অনেক সময় অনেকে আমাকে ব্যক্তিগত প্রশ্ন করলে আমি চুপ থাকি। তাতে তারা কষ্ট পায় কারণ আমি ব্যক্তিগত বিষয়ে কিছু বলিনা।
এতে কি আমার গুণাহ হবে?
২/ যেসব আত্মীয় স্বজন আমাকে অতীতে কষ্ট দিয়েছে, তাদের প্রতি কোনো হিংসা না রেখে তাদের সাথে আমি শুধু সালাম বাদে আন্তরিক কোনো সম্পর্ক রাখি না।
এতে কি আমার গুণাহ হবে?