আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
94 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (15 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমাকে একজন ছোটবেলা থেকে পছন্দ করতো সে আমাকে বিবাহ করবে জানায় তবে এখনি যে তা না।বলে রাখছে আল্লাহ যেন তাক্দীরের সাথে মিলিয়ে দেন।

এই ছেলে ্দ্বীনদার না,তার ফ্যামিলিও না।

সেকেন্ডলি,আমি একটা বায়োডাটা দেখছিলাম দ্বীনদার পাত্রের এরকম আমি অনেকেরই দেখেছি অনলাইনে।  তো বেশিদিন হয়নি। দুইদিন আগে সে পাত্রের বোন আমার পরিচিত অফলাইনে এটা জেনে গেলাম।একদম আমার দ্বীনি সার্কেলের মধ্যে অথচ আমি জানতাম না এই পাত্রকে।

এখন ব্যাপারটা আমার কাছে বিস্ময়করের মতো লাগছে। আমি ইস্তিখারা ও করেছি কিন্তু কোন ইঙ্গিত আর বুঝতেছি না। আমি এই ব্যাপারটা আমাদের সার্কেলের এক বোনকে জানাইছিলাম যেন পাত্রের বোনকে বলে কিন্তু সে বলেনি এখনো.......

আমি আগেই আমার মাকে বলেছিলাম।আম্মু রাজি আছেন।এখন আবার বলেছি। তাদের যোগাযোগের তথ্য দেখতে আগ্রহী। আম্মুও বুঝতে পারছে এভবে অফলাইনে ঢাকার মতো জায়গায় পাত্রের বোন পরিচিত কেউ হবে।


তো মূল প্রশ্ন যেটা আগের সেই দ্বীন পালন করে না, ছেলেটাকে আমি এই কয়দিন স্বপ্নে নানা ভাবে দেখতেসি সব মনে থাকে না কী দেখছি।আজকেও স্বপ্নে দেখলাম।অথচ আমি একে নিয়ে ভাবতেছিও না আমি। আগে প্রথমে অনেক কষ্ট পাইসিলাম অনেক। অনেকদিনের চেনা। আর এ দ্বীনদার না আমি এমন কাউকে বিয়ে করতে চাইও না যেখানে দ্বীনের ক্ষতির আশংকা রয়েছে।
এখন আমি কেন স্বপ্নে দেখতেসি বুঝতেসি না সে ছেলে আমাদের সরাসরি কিছু বলেও না। গতকাল ফজরের আগে স্বপ্নে দেখেছিলাম।

আর আমি আল্লাহকে বলি যেন উনি সব নন মাহরাম কে আমার মন থেকে মুছে দেন। আমাকেও অন্যদের মন থেকে। আর যেখানে কল্যান সেখানে যেন সহজ করে দেন।


আমার সার্বিক দিক বিবেচনা করে বলবেন কী করনীয়।
জাযাকাল্লাহ খইরন।

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত,রাসূলুল্লাহ সাঃ বলেনঃ
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ( تُنْكَحُ الْمَرْأَةُ لِأَرْبَعٍ : لِمَالِهَا ، وَلِحَسَبِهَا ، وَلِجَمَالِهَا ، وَلِدِينِهَا ، فَاظْفَرْ بِذَاتِ الدِّينِ تَرِبَتْ يَدَاكَ)
চারটি জিনিস দেখে মহিলাকে সাধারণত বিয়ে করা হয়,(১)সম্পদ(২)বংশ(৩)সুন্দর্য্য (৪)দ্বীনদারী
তুমি দ্বীনদারীকে অগ্রাধিকার দাও।{যদি তা না করো তবে তুমি ক্ষতিগ্রস্ত হবে(تَرِبَتْ يَدَاكَ এর অনেক ব্যাখার একটি ব্যাখা)}(সহীহ বুখারী-৪৮০২,সহীহ মুসলিম-১৪৬৬) বিস্তারিত জানুন- https://www.ifatwa.info/18

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি দ্বীনদার পাত্রকেই বাচাই করবেন। এবং দ্বীনদার পাত্রকে সামনে রেখে ইস্তেখারাjanaben

দ্বীন পালন করে না,ছেলেটাকে এই কদিন স্বপ্নে দেখেছেন। এটা কল্পনাপ্রসূত স্বপ্ন।

সবকিছুর পর আপনি আপনার মাতাপিতার সাথে পরামর্শ করে তারপর সাপ্তাহ খানেক ইস্তেখারা করে তারপর সিদ্ধান্ত নিবেন। আল্লাহ আপনাকে সঠিক জিনিষ বাচাইয়ের তাওফিক দান করুক।আমীন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

...