ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত,রাসূলুল্লাহ সাঃ বলেনঃ
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ( تُنْكَحُ الْمَرْأَةُ لِأَرْبَعٍ : لِمَالِهَا ، وَلِحَسَبِهَا ، وَلِجَمَالِهَا ، وَلِدِينِهَا ، فَاظْفَرْ بِذَاتِ الدِّينِ تَرِبَتْ يَدَاكَ)
চারটি জিনিস দেখে মহিলাকে সাধারণত বিয়ে করা হয়,(১)সম্পদ(২)বংশ(৩)সুন্দর্য্য (৪)দ্বীনদারী
তুমি দ্বীনদারীকে অগ্রাধিকার দাও।{যদি তা না করো তবে তুমি ক্ষতিগ্রস্ত হবে(تَرِبَتْ يَدَاكَ এর অনেক ব্যাখার একটি ব্যাখা)}(সহীহ বুখারী-৪৮০২,সহীহ মুসলিম-১৪৬৬) বিস্তারিত জানুন- https://www.ifatwa.info/18
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি দ্বীনদার পাত্রকেই বাচাই করবেন। এবং দ্বীনদার পাত্রকে সামনে রেখে ইস্তেখারাjanaben
দ্বীন পালন করে না,ছেলেটাকে এই কদিন স্বপ্নে দেখেছেন। এটা কল্পনাপ্রসূত স্বপ্ন।
সবকিছুর পর আপনি আপনার মাতাপিতার সাথে পরামর্শ করে তারপর সাপ্তাহ খানেক ইস্তেখারা করে তারপর সিদ্ধান্ত নিবেন। আল্লাহ আপনাকে সঠিক জিনিষ বাচাইয়ের তাওফিক দান করুক।আমীন।