আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
108 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (7 points)
আসসালামু আলাইকুম।

আমার বিয়ের পূর্বে একজনের সাথে সম্পর্ক ছিল। তার ভাষ্য ছিল আমার ফ্যামিলি রাজি থাকলে সে আমাকে বিয়ে করবে, না থাকলে করবেনা। তার সাথে বিয়ে দিতে আমার ফ্যামিলি রাজি ছিলনা। আমার বাবা মৃত, ভাই নেই। মা দ্বিতীয় স্বামীর সংসারে আছেন। তো পরবর্তীতে উনারা আমার সম্মতি নিয়ে অন্যত্র বিবাহ ঠিক করেন। বিবাহ ঠিক হওয়ার পর আমার যার সাথে  সম্পর্ক ছিল সে অনেক পাগলামি  শুরু করে, হুমকি ধমকি দিয়ে আমাকে একরকম উঠিয়ে নিয়ে কাজী অফিসে গিয়ে বিয়ে করে। যেখানে আমার পরিবারের কোন সদস্য উপস্থিত ছিলনা, তার ৩-৪ জন বন্ধু সাক্ষী হিসেবে উপস্থিত ছিল। তখন আমার বয়স ২১ ছিলো। পরবর্তীতে আমার পরিবার মেনে নেয়, কিন্তু নতুন করে পরিবারের সদস্যদের উপস্থিতিতে আর বিয়ে পড়ায়নাই। বর্তমানে আমার ২ জন সন্তান আছে। আমি অনেক আগে থেকে বিয়ের বৈধতা নিয়ে পরিবারের সাথে সঙ্কা প্রকাশ করেছি, কিন্তু কেউ ভ্রুক্ষেপ করেনাই।

এখন আমার প্রশ্ন হলো, ইসলামী শরীয়ত অনুযায়ী আমার বিয়ে কি বৈধ হয়েছে? আর সন্তানগুলা কি বৈধ সন্তান?

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
পূর্বে অনেক ফাতাওয়াতে আমরা উল্লেখ করেছি যে,মাতাপিতার সম্মতি ব্যতীত কখনো কোনো মুসলমান যুবক যুবতীর জন্য কোর্ট মেরেজ করা সমীচীন হবে না,মঙ্গলজনক হবে না।মাতাপিতাকে না জানিয়ে বালিগ ছেলে মেয়ের বিবাহ নিয়ে উলামাদের মধ্যে মতবিরোধ রয়েছে।উনেক উলামায়ে কেরাম অভিভাবকহীন বিয়েকে বাতিল বলে মনে করেন।হানাফি মাযহাব মতে কু'ফু হিসেবে ছেলেটি মেয়ের সমকক্ষ বা বেশী মর্যাদার অধীকারী হলেই কেবল বিয়ে শুদ্ধ হয়ে যাবে।নতুবা মেয়ের অভিভাবকের অনুমতির উপর বিয়ে মওকুফ থাকবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/408, কুফু সম্পর্কে জানতে https://www.ifatwa.info/780
চার মাযহাবের অবস্থান দলীল সহ বিস্তারিত জানুন-এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1525

প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যদি বিয়ের সময় দুইজন পুরুষ সাক্ষী  বা একজন পুরুষ ও দুইজন মহিলা সাক্ষী থাকে, তাহলে বিয়ে বিশুদ্ধ হবে। প্রশ্নের বিবরণমতে যেহেতু ছেলের ৩/৪ বন্ধু ইজাব কবুল শ্রবণ করেছে, তাই বিয়েটা বিশুদ্ধ হয়ে যাবে। আপনাদের সন্তানও বৈধ সন্তান হিসেবে গণ্য হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...